ক্যা’নসারের দীর্ঘ লড়াই! তার মাঝেই হৃ’দরোগের আকস্মিক আ’ঘাত! ৭৮ বছর বয়সে চিরঘুমে পরিচালক প্রবীর রায়! শোকস্তব্ধ বিনোদন জগৎ

বৃহস্পতিবার ভোরে টলিপাড়ায় নেমে এল এক গভীর ও অপূরণীয় শোকের ছায়া। দীর্ঘদিনের ক্যা’নসারের সঙ্গে এক অসম লড়াই শেষে চিরঘুমে পাড়ি দিলেন বর্ষীয়ান পরিচালক, প্রযোজক তথা অভিনেতা প্রবীর রায় (Prabir Roy)। মৃ’ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ক্যামেরার পেছনের এই মানুষটির প্রয়াণে বাংলা বিনোদন জগতে আক্ষরিক অর্থেই এক বর্ণময় যুগের অবসান ঘটল।

ক্যা’নসারের থাবায় শরীরটা একটু একটু করে ভাঙলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি। স্টেজ ফোর ক্যা’নসারের তীব্র যন্ত্রণা বুকে নিয়েই কেটেছিল তাঁর শেষ ক’টি দিন। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ শারীরিক অবস্থার মা’রাত্মক অবনতি হলে তাঁকে ইইডিএফ নার্সিংহোমের আইসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসায় সাড়া দিয়ে তাঁর ভাইটালস বা শারীরিক সূচকগুলি আগের চেয়ে কিছুটা উন্নতও হচ্ছিল। কিন্তু সমস্ত আশাকে নিভিয়ে দিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এক ম্যাসিভ হার্ট অ্যা’টাক কেড়ে নেয় তাঁর প্রাণ।

১৯৪৮ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্ম নেওয়া প্রবীর রায় যৌবনে ছিলেন একজন দাপুটে জাতীয় স্তরের সাঁতারু। তবে খেলাধুলার পাশাপাশি বিনোদন এবং সম্প্রচার জগতের এক যুগান্তকারী অধ্যায়ের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ঘরে বসে আমরা যে রঙিন টেলিভিশন দেখার সুযোগ পাই, ভারতে তার সম্প্রচারের আসল পথিকৃৎ ছিলেন তিনি। দূরদর্শনেরও আগে, ১৯৮২ সালে ‘নেহরু গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভারতে প্রথম রঙিন টিভি সম্প্রচার চালু করে তিনি এক ইতিহাস গড়েছিলেন।

পরিচালক হিসেবেও তাঁর অবদান ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। সেলুলয়েডের পর্দায় ‘কাল মধুমাস’ চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায় ‘গৃহদাহ’ ও ‘বিচিত্র তদন্ত’-এর মতো জনপ্রিয় সব সিরিয়াল উপহার দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, প্রবাদপ্রতিম পণ্ডিত রবিশঙ্করের প্রথম ভারতীয় টিভি উপস্থিতি ‘রবিশঙ্কর-এ লিজেন্ড অফ গ্লোরি’-র প্রযোজনাও করেছিলেন প্রবীর রায়। তাঁর এই অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ তাঁর ঝুলিতে এসেছিল প্রমথেশ বড়ুয়া ও উত্তম কুমার পুরস্কারের মতো মর্যাদাপূর্ণ সম্মান। পাশাপাশি, ২০০৩ সালে তিনি কলকাতার শেরিফের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বও সফলভাবে সামলেছিলেন।

এক বর্ণময় জীবনের এমন নিঃশব্দ ও আকস্মিক প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছে না টলিপাড়া। বিনোদনের রঙিন দুনিয়া যিনি নিজের হাতে সাজিয়ে তুলেছিলেন, তাঁর এই চিরবিদায় যে শূন্যতা তৈরি করল, তা ভবিষ্যতে কোনোদিনই পূরণ হওয়ার নয়। শোকস্তব্ধ সহকর্মী ও অনুরাগীরা আজ স্মৃতির মাঝে সশ্রদ্ধ প্রমাণ জানাচ্ছে বাংলার এই উজ্জ্বল নক্ষত্রকে।