বিগ বসের গতকালের পর্বের শুরুতেই বিগ বসের ঘরে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিছুদিন আগের একটি ঘটনা যেখানে তনুশ্রীর রান্না করা মাটনে জিতু এবং সৃজলা মিলে চিনির সিরাপ মিশিয়ে দিয়েছিল। তনুশ্রী সবার সামনে দাঁড়িয়ে সরাসরি জিতু ও সৃজলার কাছে জানতে চায় তারা এই কাজ করেছে কিনা। উত্তরে জিতু দাবি করে যে এটি নিছকই এন্টারটেনমেন্ট বা মজা ছিল এবং তারা শুধু দেখানোর জন্যই এটা মিশিয়েছিল, আদতে খাওয়ার মতো কোনো নষ্ট করেনি। কিন্তু এই কথার মাঝেই সৃজলা হঠাৎ করে তত্ত্বে ঢুকে পড়ে এবং উচ্চস্বরে চিৎকার করে বলতে শুরু করে যে, সবাই তো শেষ পর্যন্ত সেই মাটন খেয়েছে এবং তা হজমও হয়ে গেছে, তাহলে এত দিন পর এই প্রসঙ্গ আবার তোলার মানে কী?
রাজবীরের খাবার ফেলে দেওয়া হোক, ডিম নষ্ট করা হোক কিংবা জিতুর মাটনের মধ্যে চিনির সিরাপ মিশিয়ে দেওয়া প্রতিটি কাজই সম্পূর্ণ অন্যায় এবং তা কোনোভাবেই কোনো সাধারণ ‘গেমপ্ল্যান’ হিসেবে মেনে নেওয়া যায় না। তনুশ্রী খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, সৃজলা যতই বলুক সবাই মাটন খেয়ে নিয়েছে, আসল প্রশ্নটা সেটা নয়। আসল কথা হলো অন্যের খাবারের সঙ্গে এমন অদ্ভুত ও নষ্ট করার মতো কাজ করার অধিকার কাউকেই বা কে দিয়েছে? যারা খাবার নষ্ট করার এই বিষয়টিকে মজার ছলে নেয়, তাদের একবার ভাবা উচিত সেই মানুষগুলোর কথা, যাঁরা দু’বেলা ঠিকমতো খাবারটুকুও জোটাতে পারেন না।
এই মাটন ও খাবার নিয়ে চলা তীব্র তর্ক-বিতর্কের মাঝেই মনামী যখন জিতু এবং সৃজলাকে তাদের এই ভুলের জন্য কথা শোনাতে যায়, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মনামী ও সৃজলার এই কথার লড়াইয়ে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত গড়ায়। সৃজলা সরাসরি মনামীকে উদ্দেশ্য করে আঙুল তুলে তাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ করে এবং তাকে ব্যঙ্গ করে বলে যে সে যেন নিজের দিকে তাকায় আজ এদিকে গড়াচ্ছে তো কাল ওদিকে গড়াচ্ছে, এই কথাগুলো যেন সে নিজের মনে রাখে। একইসঙ্গে ঘরের কফি চুরি সংক্রান্ত বিষয়ে সোনামণিকে ‘চোর’ বলে নিশানা করে সৃজলা, যার ফলে ঘরজুড়ে আরও বেশি অশান্তি ছড়িয়ে পড়ে।
এই সব হট্টগোলের মাঝেই ঘরে শুরু হয় নতুন ক্যাপ্টেন্সি পাওয়ার লড়াই। নিয়ম অনুযায়ী, বিভিন্ন সুন্দর ফুল দিয়ে তোড়া সাজাতে হবে এবং সেই ফুলের তোড়া শেষ রাউন্ড পর্যন্ত বিচারক মনামী ও সৌরভের সবচেয়ে বেশি পছন্দ হবে, সেই হবে ঘরের পরবর্তী ক্যাপ্টেন। এই ক্যাপ্টেন্সি অর্জনের দৌঁড়ে রাজবীর দারুণভাবে লড়ে এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয়। রাজবীরের এই জয় ও তার পরিশ্রমকে ঘরের অনেকেই সহজে মেনে নিতে পারেনি, যার ফলে নতুন এক নাটকের সূত্রপাত ঘটে।
আরও পড়ুনঃ বিগ বসের ঘরে এলো রণিতা, সৌরভ এবং রাজবীরের পরিবারের সদস্যরা! দিয়ে গেল অসাধারণ সব গেম টিপস, সদস্যদের পরামর্শে মনের জোর ফিরে পেল প্রতিযোগীরা!
রাজবীরের এই ক্যাপ্টেন্সি জয় কি তবে কারও সহ্য হলো না? ফুলের তোড়া বানানোর সময় রাজবীর যখন প্রয়োজনের চেয়ে বেশি ফুল নিজের কাছে নিয়ে নিয়েছিল, ঠিক সেই সুপ্ত হিংসা এবং ক্ষোভ থেকেই নিরঞ্জন সকলের চোখের আড়ালে এক কাণ্ড ঘটিয়ে বসে। সে গিয়ে সোজা রাজবীরের বিছানায় জল ঢেলে দেয়! প্রথমে কেউ এই ঘটনা দেখতে না পেলেও, পরে তনুশ্রী নিরঞ্জনকে সন্দেহ করে এবং সরাসরি তাকে প্রশ্ন করে। শুরুতে নিরঞ্জন তা অস্বীকার করে তনুশ্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং বলে যে নিজের চোখে না দেখে সে যেন ব্লেম না করে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই নিরঞ্জন নিজেই রাজবীরের সামনে গিয়ে স্বীকার করে যে এই কাজ সে-ই করেছে এবং তনুশ্রীকে চ্যালেঞ্জের সুরে বলে, “আমি করেছি, বেশ করেছি!” ক্যাপ্টেন্সি জেতার পর রাজবীরকে ঘিরে ঘটা এই আকস্মিক ঘটনা বিগ বসের ঘরের সমীকরণকে আগামী দিনে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়।





