ক্যাপ্টেন্সির ফ্ল্যাগ নিয়ে চরম হাতাহাতি! আ’হত রাজবীর-সৌরভ, মা’রপিটের জেরে বাতিল বিগ বসের শেষ ক্যাপ্টেন্সির লড়াই!

গতকাল বিগ বসের ঘরে (Big Boss) নতুন ক্যাপ্টেন বেছে নেওয়ার এক তীব্র ও রোমাঞ্চকর লড়াই শুরু হয়। এই ক্যাপ্টেন্সি টাস্কের শুরুতেই দাবিদার হিসেবে উঠে আসে ছয়জন প্রতিযোগীর নাম তনুশ্রী, সৃজলা, রাজবীর, রণিতা, সৌরভ এবং নিরঞ্জন। খেলার নিয়মানুযায়ী, এই ছয়জনের মধ্য থেকে ঘরের বাকি সদস্যরা যাঁদের ক্যাপ্টেন হিসেবে দেখতে চান না, এমন দুজনকে বাদ দিয়ে বাকি চারজনকে নিয়ে মূল প্রতিযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

সেই অনুযায়ী, ঘরের সদস্যদের মতামত ও প্রতিযোগিতার প্রাথমিক ধাপ পেরিয়ে ক্যাপ্টেন্সির দৌড় থেকে প্রথমেই ছিটকে যান সৃজলা এবং তনুশ্রী। তাঁদের বিদায়ের পর সৌরভ, নিরঞ্জন, রাজবীর এবং রণিতার মধ্যে শুরু হয় এই সিজনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শেষ ক্যাপ্টেন্সির লড়াই। শেষ ক্যাপ্টেন হওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চাইছিলেন না কেউই, ফলে শুরু থেকেই টাস্ক ঘিরে ঘরের ভেতর উত্তেজনা ও প্রতিযোগিতার পারদ চড়তে থাকে।

কিন্তু এই ক্যাপ্টেন্সি প্রতিযোগিতা চলাকালীন পরিস্থিতি মুহূর্তেই হাতের বাইরে চলে যায় এবং সৌরভ ও রাজবীর শারীরিকভাবে আ’হত হন। ক্যাপ্টেন্সির ফ্ল্যাগ জেতার প্রবল জেদে দুজনের মধ্যে যেভাবে হাতাহাতি ও মা’রপিট শুরু হয়, তাতে দুজনেই মা’রাত্মকভাবে চো’ট পান। সং’ঘর্ষের জেরে দুজনেরই হাত-পা কেটে যায় এবং র’ক্তাক্ত অবস্থায় তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার ডাকা হয়, যিনি এসে দুজনের ক্ষতস্থানে মলম লাগিয়ে দেন।

প্রতিযোগীদের এই চরম আগ্রাসী আচরণ ও শারীরিক ক্ষ’তির ঘটনায় বিগ বস কঠোর অবস্থান নেন এবং বাধ্য হয়ে পুরো খেলাটি বাতিল ঘোষণা করেন। বিগ বস স্পষ্ট জানান যে অতিরিক্ত শারীরিক মা’রপিট ও হিং’সাত্মক আচরণের কারণেই তিনি এই টাস্ক বন্ধ করতে বাধ্য হচ্ছেন। বারবার ঘরের সদস্যদের সতর্ক করা সত্ত্বেও তাঁরা যে নিজেদের আচরণে কোনোভাবেই শুধরে নিচ্ছেন না, সে বিষয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিগ বস।

এই ঘটনার পর আপাতত বিগ বসের ঘরে কেউই ক্যাপ্টেন থাকলেন না এবং ক্যাপ্টেন্সির আসন শূন্যই রয়ে গেল। হিংসা, র’ক্তপাত আর টাস্ক বাতিলের এমন নাটকীয় পরিস্থিতির পর ঘরের ভেতরের সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় দর্শকরা। এবার দেখা যাক, আগামী পর্বে বিগ বসের ঘরে ঠিক কী ঘটে।