বিগ বসের ঘরে (Bigg Boss) শনিবারের ‘দাদার দরবারে’ প্রতিযোগীদের আচরণে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন সৌরভ গাঙ্গুলী। দিনকয়েক আগে সৃজলা ও জিতুকে নিয়ে রাজবীরের করা কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে নিরঞ্জন, তনুশ্রীসহ অনেকেই জড়িয়ে পড়েন। ঘরের এমন সংবেদনশীল ও অপ্রীতিকর পরিবেশে সবার ওপরই চটে যান দাদা এবং রাজবীরকে কড়া ভাষায় ভর্ৎসনা করে বলেন, একজন মহিলার প্রতি এ ধরনের ভিত্তিহীন ও রুচিহীন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
শুধু রাজবীর নন, এই অপ্রীতিকর ঘটনায় বাকিদের ভূমিকা নিয়েও তীব্র আপত্তি তোলেন সৌরভ গাঙ্গুলী। সৃজলা ও জিতুকে ঘিরে চলা আলোচনায় হাততালি দিয়ে বা অঙ্গভঙ্গি করে যাঁরা মজা নিয়েছেন ও ইন্ধন জুগিয়েছেন, তাঁদের আচরণেও স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিশেষ করে নিরঞ্জনকে উদ্দেশ্য করে সৌরভ জানান, মজা নেওয়ার ছলে তাঁর অঙ্গভঙ্গি ও জানার আগ্রহ একেবারেই কাম্য ছিল না, যা পুরো ঘরে এক গম্ভীর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।
এরপর টাস্ককে কেন্দ্র করে তৈরি হওয়া চরম বিতর্কে রাজবীরের ওপর প্রবল ক্ষুব্ধ হয়ে ওঠেন দাদা। তিনি স্পষ্ট করে বলেন যে রাজবীরের নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, এবং সে এমন কোনো বড় কাজ করেনি যে অন্যদের কথা থামিয়ে দেওয়ার অধিকার পায়। দুর্নিবারকে থামতে বলা আর জিতু ও সৃজলার ক্ষেত্রে আলাদা সুরে কথা বলার এই দ্বিচারিতা ও আগ্রাসী আচরণ যে ঘরের সবার পাশাপাশি দর্শকরাও দেখেছেন, তাও মনে করিয়ে দেন সৌরভ।
সঞ্চালক আরও জানান যে রাজবীরের এই উগ্র আচরণে নিরঞ্জন ও রণিতার মতো প্রতিযোগীরাও বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। গোটা বিতর্কে আরও নাটকীয়তা যোগ করে সৌরভ সাফ জানিয়ে দেন, খেলা একেবারে শেষ পর্যায়ে এসে মাত্র দু-সপ্তাহ বাকি আছে বলেই রাজবীরকে এখনই ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুনঃ ক্যাপ্টেন্সির ফ্ল্যাগ নিয়ে চরম হাতাহাতি! আ’হত রাজবীর-সৌরভ, মা’রপিটের জেরে বাতিল বিগ বসের শেষ ক্যাপ্টেন্সির লড়াই!
দাদার দরবারে এমন কড়া ভর্ৎসনা ও বহিষ্কারের ইঙ্গিতকে ঘিরে ঘরের ভেতর ও বাইরে নানা আলোচনা শুরু হয়েছে। একদিকে রাজবীরের উগ্রতা ও দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে শেষ মুহূর্তে সৌরভের এই কঠোর অবস্থানকে সকলে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা হিসেবে।





