বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিয়েছে। তবে বর্তমানে নায়ক এবং নায়িকার মধ্যে চলছে চরম বিবাদ বিতর্ক। সূর্যের জন্য কষ্ট পাচ্ছে তার গোটা পরিবার।
ধারাবাহিকের টিআরপি বর্তমানে যথেষ্ট ভালো। বহুদিন পর মাঝে এক সপ্তাহের জন্য প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এলেও তার পরবর্তী সপ্তাহেই আবারো নিজের সিংহাসনে ফিরে আসে এই ধারাবাহিক। দীপাকে ভুল বোঝাটাই যেন সূর্যর জীবনের একমাত্র ধ্যান-জ্ঞান। নিজের মা-বাবা, স্ত্রীকে নয় একমাত্র বেস্ট ফ্রেন্ড মিশকাকেই বিশ্বাস করে সে।
দীপার প্রতি রাগে নিজেকে নেশায় ডুবিয়ে দিল সূর্য
এদিনের পর্বে দেখা যায়, নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে একাধিক প্রশ্ন বান ছুটে আসে তার দিকে। যার ফলে নিজের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সূর্য। একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স থেকে বেরিয়ে গিয়ে নেশায় ডুবে যায় সে। আর তারপর গোটা রাস্তা জুড়ে মাতলামি করতে থাকে। লাবণ্য তাকে ঘরে ফিরিয়ে আনে।
নেশার ঘোরে লাবণের কথা কিছুই বুঝল না সূর্য
সূর্যকে এরপর লাবণ্য অনেক কথাই বলে। দীপাকে সে ঠিক কতটা কষ্ট দিয়েছে সেই সব বোঝানোর চেষ্টা করে সূর্যকে। কিন্তু নেশার ঘোরে থাকায় সূর্য কোন কথাই বুঝবে তা শুনতে চায় না। তারপরেই সূর্যের কোন একটি ফোন আসে। তার কথোপকথন শুনে লাবণ্য বুঝতে পারে সে মিশকার সাথে কথা বলছে। আর এর পরেই মিশকার ওপর ভীষণ রেগে যায় লাবণ্য।
লাবন্যর ভয়ে সব স্বীকার করল মিশকা
লাবণ্য ঠিক করে নেয় এইবার ওই নোংরা মেয়েটাকে দিয়েই সমস্ত কিছু শিকার করাতে হবে। পরের দিন মিশকা সূর্যের কেবিনে গিয়ে তাকে আবারো ভুল বোঝানোর চেষ্টা করলে সেখানে চলে আসে লাবণ্য। আর তারপর মিশকার দিকে বন্দুক তাক করে সে। আর বলে যদি সূর্যের কাছে এখনই সমস্ত সত্যিটা মিশকা না স্বীকার করে তাহলে এখনই গুলি করে দেবে তাকে। যদি সত্যিই এমন কিছু ঘটে আর এই ভাবেই চাপে পড়ে মিশকা তার সমস্ত দোষ স্বীকার করে নেয় তাহলে কেমন লাগবে দর্শকদের?





