বর্তমানে স্টার জলসা পরিচালিত ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে বেশি টিআরপি নিয়ে এগিয়ে চলছে ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পড়ার পর থেকেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিকটি। তেলেগু ধারাবাহিকের রিমেক ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে দীপা সূর্যের জমজ মেয়ে সোনা এবং রূপা। কিন্তু গল্প এবার একঘেয়েমি বাড়ছে এমনটাই দাবি দর্শকদের।
সূর্যের বন্ধু মিশকার জন্য দীপা ও সূর্যের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দীর্ঘ সময় ধরে চলেই আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মিশকার থেকেও বেশি দর্শক ধারাবাহিকের নায়ক সূর্যের চরিত্রটিকে নিয়ে বিরক্ত। কারণ গল্পে প্রত্যেকে দীপাকে বুঝতে পারলেও সূর্য তার কারণ গল্পে সবাই দিপাকে বুঝলেও সূর্য যেন বুঝেও বুঝতে চাইছে না, নিজের স্ত্রীকে। এমনকি সামনে থাকা সব সত্যিকে দেখেও অস্বীকার করছে সে। আর বারবার ঘটেছিল একই জিনিস দর্শকদের বিরক্তির কারণ হয়ে উঠছে।
দর্শকরা চেয়েছে সূর্য দীপার মধ্যে দূরত্ব কমুক, কিন্তু তা না হয়ে দুই মেয়ের পরিচয় নিয়ে আবার ভুল বোঝাবুঝির শিকার হতে শুরু করল গল্পের নায়ক নায়িকা। এরপর ঘটনাচক্রে রূপা জানতে পারে সোনা মিসকার মেয়ে নয়। এরপর জানতে পারে এমন একটি খবর যা শুনে আকাশ থেকে পড়ে দীপা। ডাক্তারের থেকে দীপা জানতে পারে তার যমজ সন্তান হয়েছিল। কিন্তু সে জানতো না তার একটি সন্তান তার শাশুড়ি মা নিজের সাথে নিয়ে চলে যায়। যখন সে জানতে পারে সে একটি নয় বরং দুটি সন্তানের মা তখন আরেক সন্তানের কথা ভেবে সে কেমন আছে কোথায় আছে এ সমস্ত কিছুই একটা মায়ের মনকে ভয় ভীত করে তোলে।
দীপা তার শাশুড়ি লাবণ্যের থেকেও সোনার বিষয় কিছুই জানতে পারে না। সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পেয়েছে যা দেখে হতবাক দর্শক। যেখানে দেখা যাচ্ছে দীপা, বারবার মিশকাকে তার যমজ সন্তানের মধ্যে আরেক সন্তান কোথায় সেটা জানার জন্য জোর করছে। আর তখনই সুযোগ বুঝে মিশকা দিপাকে বলছে যদি সে তার আরেক সন্তানকে ফিরে পেতে চায় তাহলে তাকে সূর্যকে ডিভোর্স দিতে হবে। আর তারপরে ডিভোর্স পেপার সামনে এগিয়ে দিচ্ছে সে।
এই প্রোমোটি প্রকাশ পাওয়ার পর বেশ হতাশ হয়েছেন সূর্য দীপার ভক্তরা। তবে কি এবার সত্যি সত্যিই ভেঙ্গে যাবে দিপা সূর্যর সংসার? এতদিন ধরে যে সুতো দিয়ে দুজনে দুজনার সাথে একটু হলেও বেঁধেছিল সেই সুতোও কি তবে ছিড়ে যেতে চলেছে এইবার। প্রশ্ন উঠছে সূর্যকে ডিভোর্স দেওয়ার পরে দীপা কি আদৌ ফিরে পাবে তার আরেক সন্তানকে? জানতে উৎসুক দর্শক মহল।





