নতুন ধারাবাহিক মিলির জন্য বিদায় নিচ্ছে জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক, পুড়ল কার কপাল গৌরী এলো নাকি মুকুট?

বর্তমানে বাংলা বিনোদনের (Bengali Entertainment) বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলিতে লেগেছে ধারাবাহিকের মেলা। একের পর এক নতুন ধারাবাহিকের আগমন ঘটছে প্রথম সারির চালের গুলিতে। আর টিআরপি (TRP) কম থাকা ধারাবাহিক গুলিকে বিদায় জানাচ্ছে চ্যানেল।

জি বাংলায় আসছে মিলি (Mili)

সম্প্রতি সম্প্রচারিত হলো একটি নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো। ফুল-আলো দিয়ে সেজে উঠেছে বিয়ের মণ্ডপ। পান দিয়ে মুখ ঢেকে শুভদৃষ্টির জন্য বউ রেডি। হঠাৎই বন্দুক হাতে এক দুষ্কৃতির আগমন ঘটে। এরপরই দেখা যায় গাড়িতে সংজ্ঞা হারিয়ে বসে রয়েছে সেই নতুন বউ। জ্ঞান ফিরতেই ওই বন্দুকধারী যুবকের জামার কলার চেপে ধরে সে।

আর বলতে থাকে প্রথমবার ভালোবাসা পেল। কেন এমনটা করল? তখন ওই যুবক তার হাতে খাবার তুলে দেয় আর বলে, সে কোনও ভুল করেনি। বরং একদিন বুঝতে পারবে যে কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। শেষে নিজের নাম বলে, সূর্য। প্রোমোতে ঠিক এইটুকুই দেখানো হয়েছে। সিরিয়ালের নাম মিলি (Mili)। খুব শীঘ্রই সেটা আসতে চলেছে।

শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক

একটি ধারাবাহিক শুরু হলে একটিকে তো শেষ হতেই হবে। খেয়ালী মন্ডলের জন্য কোন নতুন ধারাবাহিকে কোপ পড়তে চলেছে? এর আগে ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে বেশ কিছু ধারাবাহিকের নাম উঠে এসেছে। সেই ধারাবাহিক গুলির মধ্যে শোনা গিয়েছে ‘মুকুট’, ‘গৌরী এলো’ এই দুই ধারাবাহিকের নাম।

তবে সূত্রের খবর, মুকুট ধারাবাহিক এখনি শেষ হবে না। বরং শেষ হতে পারে গৌরী এলো। এই দুই ধারাবাহিক ছাড়া জি বাংলার বাদ বাকি ধারাবাহিক গুলির অবস্থা যথেষ্ট ভালো। তাই ধারণা করা হচ্ছে এই দুই ধারাবাহিকের মধ্যে যেকোনো একটি শেষ হবে এবং সেই জায়গায় আসবে মিলি।