হঠাৎ করেই শেষ! স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের শুটিং শেষ হলো আজ

বদলেছে সময়, বদলে গিয়েছে দর্শকদের দৃষ্টিভঙ্গি, আর তার সাথে তাল মিলিয়ে বদলেছে ধারাবাহিক (Bengali Serial) গুলির গতিপ্রকৃতি। বর্তমানে টেলিভিশনের (Television) পর্দায় যে সমস্ত ধারাবাহিক গুলি প্রতিনিয়ত সম্প্রচারিত হয়ে চলেছে, সেই সবকটি ধারাবাহিকের নিয়তি নির্ভর করছে টিয়ারপির উপর।

একটু এদিক থেকে ওদিক হলেই অর্থাৎ টিআরপিতে নাম্বারের ঘাটতি ঘটলেই সঙ্গে সঙ্গে গল্প গুটিয়ে টেলিভিশন থেকে বিদায় নিতে হয় সেই ধারাবাহিকটিকে। পূর্বে কিন্তু এমনটা হতো না। পূর্বে এক একটি ধারাবাহিক চলত বছরের পর বছর। যদিও আগেকার ধারাবাহিক গুলির মান বর্তমান ধারাবাহিক গুলির চাইতে অনেক বেশি ছিল তাই দর্শকরা পছন্দ করতেন সেগুলিকে।

এখন চ্যানেলের সংখ্যা বেড়েছে তার সাথে সাথে বেড়েছে ধারাবাহিকের সংখ্যা। এক একটি চ্যানেলে আসছে নিত্যনতুন প্লট নিয়ে নতুন নতুন ধারাবাহিক। যার ফলে পুরোনো ধারাবাহিক গুলিকে নিজের জায়গা ছেড়ে দিতে হচ্ছে। আর যদি সেই পুরনো ধারাবাহিকটির টিআরপি তলানিতে ঠেকে তাহলে তো আর কোন কথাই নেই। সেই ধারাবাহিকটির বিলুপ্তি অনিবার্য। আর তেমনি ঘটল স্টার জলসারায় জনপ্রিয় ধারাবাহিকের সাথে।

আজ জনপ্রিয় ধারাবাহিকের শেষ শুটিং

বহুদিন ধরে এই ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে আসছে। তবে নতুন ধারাবাহিকের আগমনে বাধ্য হয়ে নিজের জায়গা ছাড়তে হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিককে। সকল ধারাবাহিক প্রেমিক দর্শকরা জানেন যে ৮ ই আগস্ট থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচার শুরু হবে তোমাদের রানীর। আর তাই নিজের জায়গা ছেড়ে দিতে হচ্ছে গুড্ডিকে।

Guddi - Watch Episode 219 - Anuj Opens up to Guddi on Disney+ Hotstar
লীণা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিকটি যেমন একাধিকবার সমালোচিত হয়েছে ঠিক তেমনি অনেক দর্শকের মনও জয় করে নিতে সক্ষম হয়েছে গুড্ডি। তবে কালের নিয়মে পুরোনোদেরকে তো নতুনদের জন্য জায়গা ছাড়তেই হয়। তাই শেষ হচ্ছে গুড্ডি। আজই হয়ে যাচ্ছে ধারাবাহিকের শেষ শুটিং। তাই মন খারাপ বহু দর্শকের।

Guddi serial last episode on 7th September Tollywood news poridorshok |  Bengali News App