এখন জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে নায়িকা মেঘ। শুরুতে বেশ সমালোচিত হলেও বর্তমানে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
মেঘকে আবার ভুল বুঝলো নীল
মেঘের মন ভালো করতে মেঘকে ফুল দেয় জিষ্ণু। আর এই বিষয়টা দেখে ফেলে নীল। এছাড়াও ময়ূরীর থেকে সে জানতে পারে একই গানের প্রতিযোগিতায় নাম দিয়েছে মেঘ আর জিষ্ণু। এত সব কিছু দেখার পর এবং আরো একবার ময়ূরীকে বিশ্বাস করে মেঘকে অবিশ্বাস করে নীল।
মাকে ভুল বুঝিয়ে আবারো নিজের দলে টানলো ময়ূরী
অন্যদিকে মধুমিতাকে আবারো ভুল বোঝাতে সক্ষম হয়ে যায় ময়ূরী। বাবা ও মেঘের অনুপস্থিতিতে চোখের জল দিয়ে এবং অন্ধ স্নেহকে কাজে লাগিয়ে আরো একবার নিজের মাকে মেঘের বিরুদ্ধে লেলিয়ে দেয় ময়ূরী। ময়ূরীর মা ময়ূরীর প্রতি প্রথম থেকেই দুর্বল, তাই খুব সহজেই আবারো ময়ূরীকে বিশ্বাস করে নেয় সে।
ময়ূরীকে বিয়ের সিদ্ধান্ত নিল নীল
এরপর ময়ূরী তার মাকে বুঝিয়ে নীলের বাড়িতে নিয়ে যায় আর নীলের মা ময়ূরীর মাকে নীলের সঙ্গে ময়ূরীর বিয়ের প্রস্তাব দেয়। মেঘের এত বড় মিথ্যে শুনে এবং ময়ূরীর শারীরিক অবস্থার দিকে তাকিয়ে আর অসম্মতি জানাতে পারেনা ময়ূরীর মা। তবে এসবের কিছুই জানতে পারে না মেঘের বাবা।
অন্যদিকে নীলও এই মুহূর্তে মেঘের ওপর প্রচন্ড রেগে রয়েছে। তাই ময়ূরীর সাথে বিয়ে করতে হয়তো রাজি হয়ে যেতে পারে নীল। তার আচরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। মেঘের থেকে পাওয়া প্রত্যাখ্যান সে কিছুতেই মেনে নিতে পারেনি। এমনকি গিনি আর রুপের বিয়েতেও আর কোনরকম বাধার সৃষ্টি করছে না সে। এবার যদি মেঘও নীলের ওপর অভিমানে জিষ্ণুকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে কেমন লাগবে দর্শকদের?
View this post on Instagram





