বর্তমানে একটি ধারাবাহিকের টিআরপির স্থান খুবই গুরুত্বপূর্ণ। টিআরপির তালিকায় নিচে নামলে ধারাবাহিকে ইতি টানার সম্ভাবনাও রয়েছে। কারণ এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর বছর চলে না। টিআরপির এপাশ ওপাশ হলেই একটি ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় নতুন ধারাবাহিক। আর তাই এখনকার ধারাবাহিকগুলোকে টিআরপির দিকে খুব বেশি লক্ষ রাখতে হয়। তা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে সকলের জন্য।
এই টিআরপি নির্ভর করে অনেকটাই দর্শকদের উপর। দর্শক কোন ধারাবাহিক চায় তার উপরই সেই ধারাবাহিকের স্থায়িত্ব নির্ভর। সপ্তাহের একটি দিন বৃহস্পতিবার সেই টিআরপি প্রকাশ পায়। টিআরপি তালিকা প্রকাশ হবে আর উত্তেজনা থাকবে না অনুগামীদের মধ্যে, তা হওয়া অসম্ভব! তবে এবারের টিআরপি তালিকায় আসতে চলেছে বেশ বড়সড় রদবদল। বৃহস্পতিবারের টিআরপি তালিকা প্রকাশ্যে আসার আগেই ফাঁস হল টিআরপির ফলাফল।
স্টার জলসা ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা। জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি বাংলাও। একই স্লটে দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক, স্টারে সন্ধ্যাতারা ও জি’তে ফুলকি। টিআরপি-র লড়াইতে এগিয়ে থাকতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল।
স্টার জলসা এগিয়ে নাকি জি বাংলা?
স্টার জলসায় দুটি নতুন ধারাবাহিক ‘তোমাদের রাণী’, ‘লাভ বিয়ে আজকাল’। নতুন ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’ শুরু ২১ শে আগস্ট থেকে ও ‘তোমাদের রানী’ ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। কিন্তু এবারের টিআরপি’তে রয়েছে দারুন চমক। সকলের প্রিয় স্টার জলসার সেরার সেরা তকমা পাওয়া সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র স্কোর অনেক কমে গিয়েছে। বলাই যায়, জি বাংলা হারিয়ে দিল স্টারকে। প্রথম স্থান অধিকার করল জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’।
প্রথম পাঁচটি স্থানে রয়েছে কোন কোন ধারাবাহিক?
প্রতিবার টিআরপির চূড়ায় স্থান থাকে ‘অনুরাগের ছোঁয়া’র। কিন্তু বেশ কিছুদিন ধরে গল্প এতটাই বোরিং হয়ে পড়েছে যে দর্শক ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিল। এ সপ্তাহে প্রথম স্থান অর্জন করে নেওয়া ‘জগদ্ধাত্রী’র স্কোর ৭.৯। দ্বিতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ৭.৬। তৃতীয় স্থানে নতুন শুরু হওয়া ‘ফুলকি’ ৭.৫, চতুর্থ স্থানে ‘রাঙা বউ’ ৭.৪ ও পঞ্চম স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ ৭.২। বোঝাই যাচ্ছে, ‘ফুলকি’ নিজের জায়গা ধীরে ধীরে তৈরী করে নিচ্ছে। পাশাপাশি অনেকটা পিছনে চলে যাওয়া ‘রাঙা বউ’ ফের নিজের জায়গা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।





