
১.ঐশ্বর্য্য রাই
বলিউডের সেরা সুন্দরীর তকমা যদি কাউকে দিতেই হয় তাহলে সেটা নিঃসন্দেহে ঐশ্বর্য্য রাই। তার চোখ দুটি আজও বহু মানুষের মন কাড়তে সক্ষম। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বনশালি বলেছিলেন, ‘ওর চোখের মধ্যে কিছু একটা ছিল। ওটাই তো সৌন্দর্যের সব চেয়ে জরুরি বিষয়। ওর চোখ দুটো সাধারণ নয়। ওর চোখে এতটাই শক্তি রয়েছে যে, যদি আপনি ওকে কোনও সংলাপ নাও দেন- তাহলেও ওর চোখ কথা বলে। এই ধরনের চোখ রয়েছে কেবল দেবী শক্তির।” বনশালি আরো সংযোজন করেন, হেমা মালিনীর (Hema Malini) কিংবা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মতো ঐশ্বর্যের চোখও একেবারে অন্যরকম। “অপরূপ রঙিন এই ধরনের চোখের দ্যুতি যেন প্রকৃতির দান।” এই ভাবেই রাজা হিন্দুস্তানির স্ক্রিনিংয়ে প্রথম দেখাতে অভিনেত্রীর চোখেই আকর্ষিত হয়েছিলেন বনশালি।

২.করিস্মা কাপুর
বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রতিটি স্টাইলই খুব আলাদা। এই সুন্দরী তাঁর ফ্যাশন লুকের সাহায্যে সহজেই অনুরাগীদের মন জয় করে নিতে পারেন। এমনকী এই বয়সেও কখনও তাঁর স্টাইলের সঙ্গে সমঝোতা করেন না তিনি। তাঁকে এতটাই সুন্দর দেখতে লাগে যে, যে কোনও বলিউড অভিনেত্রীর থেকে সহজেই লাইমলাইট কেড়ে নিতে পারেন তিনি। নিউ ইয়ারের বেশ কিছু ছবি শেয়ার করেছেন করিশ্মা কাপুর। আর সেখানে তাঁকে এতটাই সুন্দর দেখতে লাগছে যে, সহজেই সবার মন জয় করে নিতে পারেন তিনি। ঢিলেঢালা পোশাকেও বেশ দেখাচ্ছে তাঁকে। সূর্যাস্তের সময়ে তাঁর এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তিনি এক অসাধারণ চোখের অধিকারী।
![]()
৩.করিনা কাপুর
জীবনের বিভিন্ন সিদ্ধান্তে একাধিক স্টিরিওটাইপ ভেঙেছেন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। কেরিয়ার মধ্যগগনে থাকাকালীন ২০১২ সালে অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এই বি-টাউন অভিনেত্রী। বিয়ের পর, এমনকি সন্তান হওয়ার পরও কাজ করে চলেছেন বেবো। কিন্তু বিয়ের আগে করিনাকেও শুনতে হয়েছিল যে বিয়ের পর তিনি আর আগের মতো সিনেমায় নায়িকা হওয়ার প্রস্তাব পাবেন না। তবে বাস্তবে করিনা যে সকলের ধারণা একেবারে চোখে আঙুল দিয়ে ভুল প্রমাণিত করেছেন তা বলাই বাহুল্য। এই বয়সেও অসম্ভব সৌন্দর্য বহন করছে এই অভিনেত্রী। তার রূপে মুগ্ধ হন সিনেমা প্রেমীরা। তার রূপের অনেকটা অংশ বহন করে তার অপরূপ চোখ।

৪.রানী মুখার্জি
রানী মুখার্জি (Rani Mukherjee) বলিউডের (Bollywood) একজন খুব বিখ্যাত অভিনেত্রী তিনি। এক সময় বহু সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। এখন সেভাবে তাকে সিনেমাতে দেখা যায় না। বছরে হয়তো একটা সিনেমায় কাজ করেন রানী মুখার্জি। তবু কিন্তু তার রূপের সৌন্দর্য এখনো কমেনি। তার সৌন্দর্য ও গ্ল্যামার দেখে ফিদা হয়েছেন অনুরাগীরা। তার অভিনয় আর সুন্দর গলার স্বরের ডায়লগ সমস্ত কিছুই দর্শকদের মনে ছাপ রেখে গিয়েছে। বাঙালি হলেও হতে গোনা কয়েকটা বাংলা চলচ্চিত্রেই দেখা গিয়েছে তাকে। অসাধারণ রূপসী এই অভিনেত্রী। তার হাসি আজও তার ভক্তদের হৃদয় নাড়িয়ে দিতে সক্ষম। তবে তার সৌন্দর্যের সব থেকে বড় রহস্য হলো তার দুটি অসাধারণ চোখ।

৫. সেলিনা জেটলি
সেলিনা জেটলি ১৯৮১ সালের ২৪ নভেম্বর আফগানিস্তানের কাবুলে পাঞ্জাবি ভারতীয় পিতা এবং আফগান হিন্দু মায়ের ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতা ভি.কে. জেটলি হলেন একজন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর কর্নেল এবং এবং তার মা মীতা ভারতীয় সেনাবাহিনীর একজন নার্স ছিলেন। জেটলির বিরাট সাফল্য অর্জনের মধ্যে ছিল ছিল ২০০৩ সালের থ্রিলার চলচ্চিত্র জানশীন চলচ্চিত্রের অসাধারণ অভিনয়। এছাড়াও পরবর্তীকালে তার অভিনীত চলচ্চিত্র সিলসিলায়ে (২০০৫), নো এন্ট্রি (২০০৫), টম, ডিক, এন্ড হ্যারি (২০০৬) এবং গোলমাল রিটার্ন (২০০৮) সালে তার খ্যাতি বেড়ে যায়। খুব কম সময়ের জন্যই বলিউডে রাজ করেছেন এই অভিনেত্রী। সৌন্দর্যের দিক থেকে এই অভিনেত্রী কিছু কম যান না। তার অনাসারণ মায়াভরা চোখে ছিল এক অলৌকিক জাদু। যা দর্শক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছিল।





