Ichhe Putul: পাল্টি খেলো মীনাক্ষী! ময়ূরীকে চড় মেরে বিয়ের পিঁড়িতে নীলের পাশে বসালো মেঘ কে, ইছেপুতুলের আগাম পর্ব ফাঁস

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। প্রথমে দর্শকরা ভেবেছিলেন এটি ইচ্ছে নদী ধারাবাহিকের অনুকরণ। তাই বেশ ভালো রকমের সমালোচনার শিকার হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু পরে সেই ধারণা ভ্রান্ত প্রতিপন্ন হয়। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল নায়িকা মেঘ।

ময়ূরীকে বিয়ে করবে নীল

এদিনের পর্বে দেখা যায় ময়ূরী আবারো সমস্ত সত্যকে মিথ্যেতে বদলে দেয়। সে নিজের মাকে ভুল বোঝায় এবং তারপর মেঘের শ্বশুরবাড়িতে আসে। সেখানে এসে সে নিজের কথার জালে আবারো বাড়ির সবাইকে বশীভূত করে ফেলে। নীলের বাবা কাকারা পুরোপুরি বিশ্বাস না করলেও আবারো একটা দ্বিধায় পড়ে যায়।

ময়ূরীর মুখ থেকে মেঘের নামে সমস্ত কিছু শোনার পর সেগুলোকে বেদ বাক্যের মতন বিশ্বাস করে ফেলে নীল। হঠকারিতার বসে ও মেঘকে শাস্তি দেওয়ার জন্য ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় ময়ূরীকে মেঘের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে নীল।

Ichhe Putul megh and neel

সর্বসমক্ষে ময়ূরীকে চড় মারলো মীনাক্ষী

ধারাবাহিকের আগামী পর্বে হতে চলেছে মহা ধামাকা। বিয়ের দিন ঘটতে চলেছে অদ্ভুত এক কান্ড। আগামি পর্বে দেখা যাবে নীলের পাশে কোন সাজে বসে আছে ময়ূরী। হঠাৎ সেখানে এসে উপস্থিত হয় মীনাক্ষী, আর ময়ূরীকে পিড়ি থেকে তুলে তার গালে এক চড় বসিয়ে দেয় সে। এরপর তার জায়গায় মেঘকে বসায় মীনাক্ষী।

সঙ্গে সঙ্গে এগিয়ে আসে ময়ূরীর মা এবং মীনাক্ষীকে তিনি বলেন ময়ূরীকে বিয়ে করার জন্য তিনি রাজি করিয়েছিলেন তাহলে এই নাটকের মানে কি? এরপর মীনাক্ষী সমস্ত সত্যিটা ময়ূরীর মাকে জানায় এবং বলে সে জানতে পেরেছে এতদিন ধরে যা যা ঘটেছে সেই সমস্ত নোংরামীর পেছনে ছিল ময়ূরী। সমস্ত প্রমাণ সবাইকে দেখিয়ে দেয় সে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে ময়ূরীর। যদি সত্যিই এমনটা ঘটে তাহলে কেমন লাগবে দর্শকদের?