বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। ধারাবাহিকটি বর্তমানে টিআরপিতে প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে এলেও দর্শকদের ধারণা সূর্য দীপার মিলন পুনরায় ধারাবাহিনীর স্থান ফিরিয়ে দেবে। এই ধারাবাহিকের মধ্যমণি হল সোনা এবং রুপা। বর্তমানে দর্শকমহল মুখিয়ে রয়েছে সূর্য দীপার মিল দেখার জন্য।
সূর্য জানতে পারল কবির বাবা হতে অক্ষম
এদিনের পর্বে দেখা যায়, সূর্য বাবা হতে সক্ষম নাকি অক্ষম সেটা জানার জন্য টেস্ট করাতে আসে সে। মিশকা ল্যাবরেটরির লোকটিকে রীতিমতো বন্দুক দিয়ে ভয় দেখায় যে যদি সূর্যের টেস্ট রিপোর্ট সে না বদলায় তাহলে খুব খারাপ হয়ে যাবে। বিষয়টা অন্যায় এটা জানা সত্ত্বেও প্রাণের ভয়ে এটা করতে রাজি হয়ে যায় সেই ব্যক্তি।
এরপর সেখান থেকে বেরোনোর সময় সূর্য দেখে শিবানী কান্নাকাটি করছে ডাক্তারের সামনে। শিবানী হচ্ছে কবিরের স্ত্রী। সেখান থেকেই সূর্য জানতে পারে কবির প্রথম থেকেই ইনফারটাইল। সেই জন্য বিদেশে চিকিৎসাও করাতে যান তারা। এরপর দেশে ফিরে সেই ডাক্তারের কাছে অনেকদিন চিকিৎসা করান কিন্তু তারপরও কোন লাভ হয়নি।
ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিল সূর্য
বিষয়টা জানার পর সঙ্গে সঙ্গে জয়কে ফোন করে সূর্য। সূর্যের মনে পড়ে যায় কবির তাকে বলেছিল দীপা তার বোন হয়। এরপর জয়ের সাথে পরামর্শ করে ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেয় সূর্য। তবে এই কথাটা সূর্য এবং জয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে আর কেউ এই বিষয়টা জানতে পারে না।
এরপর দীপার বাড়ি গিয়ে সোনা রুপার চুল বেঁধে দেওয়া এবং নখ কাটার অছিলায় ডিএনএ টেস্টের জন্য স্যাম্পেল নিয়ে নেয় সূর্য তারপরে চলে আসে টেস্ট করানোর জন্য। এই ঘটনা কোনোভাবে মিশকাও অব্দি জানতে পারে না। তবে কি এবার এইভাবেই সমস্ত সত্যি চোখ খুলে দেবে সূর্য্যর?
View this post on Instagram





