বর্তমানে দাঁড়িয়ে জি বাংলায় (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে বাস্তববাদী একটি ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। সমাজের বাস্তব দিকগুলো এই ধারাবাহিকের মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। গল্পের নায়িকা শিমুল ও তার চার প্রতিবেশী বান্ধবীদের নিয়ে পরিচালিত হচ্ছে এই গল্পের প্লট।
টুইংকেলকে দেখতে গেল শিমুল বিপাশা
এদিনের পর্বে দেখা যায় গয়না বন্ধক দেওয়ার পরে বিপাশা আর শিমুল দুজনে মিলে সুচরিতার বাড়িতে যায় টুইংকেলকে দেখতে। সেখানে গিয়ে বেশ কিছুটা সময় ধরে কথাবার্তা বলে তারা। অনেকগুলো বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। বিপাশা সুচরিতাকে জানায় শিমুল তার শাশুড়ি মায়ের জন্য কি করেছে। এমন কথা শুনে অবাক হয়ে যায় সুচরিতা।
এছাড়াও বিপাশা সুচরিতাকে জানায় শিমুলের একজন প্রাক্তন ছিল। শিমুল তাদেরকে বলে সেই ছেলেটি তার থেকে পাঁচ বছর সময় চেয়েছিল। কিন্তু শিমুলের কাছে পাঁচ দিনও সময় দেওয়ার মতো অবস্থা ছিল না। তাই বাধ্য হয়ে বিয়ে করে নিতে হয় তাকে। এসব শুনে বেশ খারাপ হয়ে যায় সুচরিতা আর বিপাশার মন।
শিমুলের গায়ে কালি ছেটালো পলাশ
অন্যদিকে দেখা যায় শেষ ক্লাসটা না হওয়ায় বাড়ি ফিরে এসেছে পরাগ। আর এসে দেখে বাড়িতে নেই শিমুল। এরপর শিমুলের বাড়ি না থাকা নিয়ে বেশ জল্পনা কল্পনা শুরু হয় তাদের মধ্যে। এর মাঝেই পলাশ বলে ওঠে যে শিমুল বোধ হয় কারো সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায়। সে জানতে পেরেছে তার একজন প্রেমিক ছিল তার সাথেই হয়তো যায়। এসব শুনে ভয় পেয়ে যায় পরাগ আর তার মা।
শিমুলের পাশে দাঁড়ালো পলাশের কাকিমা
এসব শুনে পলাশকে ধমক দেয় তার কাকিমা। তিনি বলেন পূর্বের সম্পর্ক থাকতেই পারে তা বলে কি সে আর বিয়ে করবে না? তিনি বলেন যদি আজ পলাশ আর প্রতীক্ষার সম্পর্কটা ভেঙ্গে যায় তাহলে কি পরবর্তীতে তারা অন্য কাউকে বিয়ে করবে না? কিন্তু ততক্ষণে পলাশ এবং তার মায়ের মাথা রীতিমত খারাপ হয়ে গিয়েছে শিমুলকে নিয়ে। বাড়ি ফিরিয়ে আবার কোন নতুন ঝড়ের সম্মুখীন হতে চলেছে শিমুল?
View this post on Instagram





