সম্প্রতি চ্যানেল তার টিআরপি বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর সেই কারণেই চ্যানেল একের পর এক ধারাবাহিক নিয়ে আসছে। একদিকে স্টার জলসা (Star Jalsha) ইতিমধ্যে দুটি ধারাবাহিক পরপর চ্যানেলে এনেছে। একটি হল ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal) ও অন্যটি ‘তোমাদের রানী’ (Tomader Rani)। পাশাপাশি জি বাংলায় (Zee Bangla) আনতে চলেছে নতুন মেগা ‘মিলি’ (Mili)। শুধু তাই নয়, স্টার জলসায় আরও একটি ধারাবাহিক আসবে, অপরাজিতার ‘জল থৈ থৈ ভালোবাসা’ (Jal Thai Thai Bhalobasa)।
টিআরপির অপেক্ষায় দর্শক
পর পর ধারাবাহিকগুলি আসার কারণে দর্শকরাও বেশ চিন্তিত। কোনটা ছেড়ে তারা কোনটা দেখবে? তাই কম্পিটিশনটা বেশ ভালোই জমে উঠেছে। পাশাপাশি গত সপ্তাহের টিআরপিতে পেয়েছি আমরা দারুন বদল। সর্বদা টিআরপির টপে থাকা ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) হঠাৎ নিচে নেমে যায়। জায়গা করে নেয় জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। তাই বলাই যায় চ্যানেলগুলির মধ্যে কম্পিটিশনটা খুব ভালোই জমে উঠেছে।
ধারাবাহিকের উপর টিআরপির প্রভাব
টিআরপি সর্বদা নির্ভর করে দর্শকদের উপর। দর্শকদের কোন ধারাবাহিক বেশি পছন্দ, তার উপরই সেই ধারাবাহিকের স্থায়িত্ব নির্ভর। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সেই টিআরপি প্রকাশ পায়। আর তাই টিআরপি তালিকা প্রকাশ হবে আর উত্তেজনা থাকবে না অনুগামীদের মধ্যে, তা হওয়া অসম্ভব! কারণ এই টিআরপির উপরই ধারাবাহিকটি বন্ধ হবে কিনা, তা নির্ভর করে। তবে এবারের টিআরপি তালিকা দর্শকদের জন্য আবার খুশির খবর নিয়ে এল।
এ সপ্তাহের টিআরপির ফলাফল
প্রতি সপ্তাহের মতন চলতি সপ্তাহের বৃহস্পতিবারের টিআরপি তালিকা প্রকাশ্যে এল। দেখা গেল ফের স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ নিজের জায়গায় ফিরে গিয়েছে। ৮.৮ নম্বর পেয়ে টপে বাংলার সেরার সেরা তকমা পাওয়া ‘অনুরাগের ছোঁয়া। তারপরই ৮.৩ নম্বর পেয়ে জায়গা করে নিয়েছে জি বাংলার ‘ফুলকি’। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ নম্বর ৮.২।
কিন্তু আগের সপ্তাহে প্রথমে থাকা জি বাংলার ‘জগদ্ধাত্রী’ এ সপ্তাহে চতুর্থ স্থানে চলে এসেছে, স্কোর ৮.০ ও পঞ্চম স্থানে জি বাংলার ‘রাঙা বউ’, ৭.৫। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রথম ৫টি স্থানের মধ্যে ৪ টি স্থানই দখল করে রয়েছে জি বাংলা। তাই চ্যানেলে চ্যানেলের এই যুদ্ধে বেশ এগিয়ে ‘জি’। পাশাপাশি স্টার জলসায় সদ্য শুরু হওয়া ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকটি বেশ ভালো স্কোর করেছে ৬.১। ‘রাঙা বউ’ ধারাবাহিকটিও তার নিজের জায়গা ধরে রেখেছে।





