এইবার এই শহরের মাটিতে খুলল নতুন স্যালোঁ, নাম ‘লেডি কুইন জেন্টস পার্লার’। নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা কেবল পুরুষদের স্যালোঁ। যদিও এটার মালিক বা এটা চালায় একজন মহিলা। নাম নিশিগন্ধা। তাঁকে বিদেশে হসপিটালিটি ম্যানেজমেন্টের কোর্স করতে পাঠানো হয় বাড়ি থেকে। কিন্তু সেই দেশে গিয়ে তিনি পড়াশোনার বদলে শিখে ফেলেন অন্য কিছু। ঠিক এরকম একটি মজার সিরিজ রিলিজ করল ওটিটি (OTT) প্ল্যাটফর্মে। আর এই সিরিজটি যাকে ঘিরে অর্থাৎ নায়িকা চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাক (Madhurima Basak)। এইদিন এক সংবাদ মাধ্যমের কাছে অকপটে অনেক গল্প ভাগ করে নিলেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে কেমন মধুরিমা?
অভিনেত্রী বলেন, “আমি ভীষণ লাজুক। আমার সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবে আমি একেবারেই কথা বলতে পারি না। আমি এখনো অব্দি কখনো ফেসবুক লাইভ বা ইনস্টাগ্রাম লাইভ আসিনি। কারণ কাজের বাইরে আমি কি নিয়ে কথা বলবো সেটাই আমি বুঝতে পারি না।”
নতুন কাজ সম্পর্কে কি বললেন অভিনেত্রী?
অভিনেত্রী জানান, “লেডি কুইন আমার নতুন সিরিজ দেখলেই বুঝতে পারবে সিরিজটা ভীষণ মজার আবার ভীষণ শিক্ষনীয়। আজকের দিনে একটি মেয়েকে অনেক রকম হ্যারাসমেন্ট এর মধ্যে দিয়ে যেতে হয়, অনেক বাধা অতিক্রম করতে হয় আর সেটা লেডি কুইনও করেছে। বেশ অন্যরকম একটা সিরিজ আশা করি দর্শকদের ভালো লাগবে।”
অভিনেত্রী কি প্রেম করছেন?
তিনি বললেন, “আমার বাবা-মা সবসময় চিন্তায় থাকে, মেয়ে কোন ছেলের পাল্লায় পড়ল। আমি এমন এমন সব কান্ড ঘটিয়েছি যে এখন মা-বাবার সাথে কারোর পরিচয় করাতে গেলে তারা চিন্তায় পড়ে যায়। আর ওটা আমার দ্বারা ঠিকঠাক হয় না। এই মুহূর্তে আমি প্রেম করছি নাকি করছি না সেটা নিয়ে আমি কনফিউজড। তবে যেটাই হোক না কেন আমি ভালো আছি।”
তিনি কি নিজে কখনো নির্যাতনের শিকার হয়েছেন?
মধুরিমা বলেন, “একটা মেয়েকে নিজের জীবনে কখনো না কখনো এই হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর সত্যি বলতে মেয়েদের হ্যারাস করতে কোন কারণ লাগে না। একটা মেয়ে কারও দিকে তাকিয়ে হাসলেই সেটা একটা গল্প হয়ে যায়। আমি আমার যে প্রেমিক ছিল তার সঙ্গে একবার পাবে গিয়েছিলাম সেখানে আমাকে নিয়ে গসিপ হয়েছিল কারণ আমি এই ইন্ডাস্ট্রির বাইরে একজনকে ডেট করছিলাম। আর আমি এই ইন্ডাস্ট্রিতে একজনের সাথেই প্রেম করেছিলাম তিনি একজন অ্যাক্টর। তাও অনেক বছর আগে। এত বছর পরেও আমার পিছনে আমাকে নিয়ে কথা বলতে সে ছাড়েনি।”
View this post on Instagram





