রচনা বন্দ্যোপাধ্যায় টলিপাড়ার প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। ঝুলিতে বহু বহু হিট ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটিও ছিল তেমনই হিট। তার পর অনেক দিন হল বড় পর্দা থেকে দূরে নায়িকা। আপাতত ‘দিদি নম্বর ১’ রিয়্যালিটি শো-এর মাধ্যমে মধ্যবিত্ত বাঙালির বাড়ির এক জন হয়ে উঠেছেন তিনি। এক কথায় বলা যায় রচনা এক জন সফল পেশাদার। কিন্তু ব্যক্তিগত জীবনেও কি তিনি সমান ভাবে সফল? টলিউডের (Tollywood) হিট তারকা অভিনেত্রী হলেন রচনা বন্দোপাধ্যায় (Rachna Banerjee)। এক সময় বহু ব্লকবাস্টার বাংলা ছবিতে দেখা গিয়েছে তাকে। তবে শুধু মাত্র বাংলা নয়, পাশাপাশি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ গিয়েছেন তিনি। এমনকি বলিউডের ‘শাহেনশাহ’র (Shahenshah) বিপরীতেও একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বাংলায় যেমন হিট হয়েছিল রচনা-প্রসেনজিৎ (Rachna-Prasenjit)-এর জুটি ঠিক তেমন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Odia Film Industry) খুব বিখ্যাত ছিল সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র (Sidhant Mohapatra) ও রচনা বন্দোপাধ্যায়ের জুটি।
তবে তার ফিল্মী কেরিয়ার নিয়ে যতটা কথা হয় ততটা কথা হয়নি প্রেমের সম্পর্ক নিয়ে। অভিনেত্রী রচনা প্রেম করেই বিয়ে করেছিলেন প্রবাল বসুকে। একটি সন্তানও রয়েছে তাদের। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, প্রবাল কিন্তু রচনার প্রথম প্রেম বা প্রথম স্বামী ছিলেন না। তার আগেও একবার বিয়ে হয়েছিল তার। যদিও এই কথা অনেকেই জানেন না, কিন্তু রচনার প্রেমিক বা প্রথম স্বামীর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও তারকা ছিলেন না। তিনি হলেন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। এক সময় বাংলা সিনেমার পাশাপাশি বহু ব্লকবাস্টার ওড়িয়া ছবিতেও দেখা গিয়েছিল রচনা বন্দোপাধ্যায়কে। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে রচনা আর সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রের জুটি দর্শকদের খুব প্রিয় ছিল।

সিনেমার দুনিয়ায় যেমন জুটি বেঁধে অভিনয় করেছেন রচনা ও সিদ্ধান্ত ঠিক তেমন রিয়েল লাইফেও তারা জুটি বেঁধে ছিলেন। সিদ্ধান্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তাকে গোপনে বিয়েও করেছিলেন রচনা। কিন্তু সিদ্ধান্তের পরিবার কখনও মেনে নেয়নি রচনাকে। তাই বিয়ে করেও সুখের সংসার করতে পারেননি অভিনেত্রী।
শেষ পর্যন্ত বিয়ে ভেঙে যায় তাদের। তারপর ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করা ছেড়ে দেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। আর তারপরেই বাংলা সিনেমায় চুটিয়ে কাজ করতে শুরু করেন অভিনেত্রী। সেই সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে হিট জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণার হিট জুটি ভেঙে গিয়েছিল। তাই প্রসেনজিৎ-এর সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু হিট ছবিতে অভিনয় করেন তিনি।
সেই উত্তরই দিলেন নায়িকা। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত শো ‘অপুর সংসার’। সেই রিয়্যালিটি শো-তে অতিথি হিসাবে এসেছিলেন রচনা। সেখানেই নায়িকাকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন শাশ্বত। স্ত্রী হিসাবে নিজেকে কত নম্বর দেবেন রচনা? এই প্রশ্ন শুনতেই নায়িকার স্পষ্ট জবাব, “আমি নিজেকে শূন্য দেব।” এই উত্তর শুনে শাশ্বত কিছু চমকে গেলেও তাঁর পরের প্রশ্নই ছিল, কেন রচনা এমন মনে করেন? খুব শান্ত ভাবে রচনা বলেন, “আমার মনে সুগৃহিনী হওয়ার জন্য যে গুণ থাকা দরকার তা আমার মধ্যে নেই। সম্পর্কের জন্য অনেক দু’জনকেই অনেকটা সমঝোতা করতে হয়। মানিয়ে নিতে হয়। সেটার কোনওটাই আমি করিনি। আর আমরা যে পেশার সঙ্গে যুক্ত, সে ক্ষেত্রে যে পার্টনার তাঁকেও অনেক কিছু মানাতে হয়। পারস্পরিক সম্পর্ক এমন না হলে সুন্দর বাড়ি হওয়া বেশ কঠিন।” তবে সিনেমার জগতে তার কাজের প্রশংসা হলেও কখনও সুখের সংসার করতে পারেননি অভিনেত্রী। একটি সাক্ষাৎকারেও নিজের জীবনের এই সত্য ঘটনা তুলে ধরেছিলেন অভিনেত্রী। বর্তমানে ছবির দুনিয়ায় তাকে বেশি দেখা না গেলেও, সঞ্চালিকা হিসেবে জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নং ওয়ান’-কে টেনে নিয়ে যাচ্ছেন অভিনেত্রী রচনা।





