অবশেষে সন্ধ্যা, তারা, আকাশ তিনজনেই একে অপরের মুখোমুখি! ফাঁস আগাম পর্ব

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একটি নবাগত জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যা তারা (Sandhya Tara)। ত্রিকোণ প্রেম নিয়ে গল্পের শুরু। তবে আর পাঁচটা ধারাবাহিক যেখানে এক বোনের ওপর অন্য বোনের ক্ষোভ তথা প্রতিশোধ নেওয়াকে তুলে ধরেছে সেখানে সন্ধ্যা ও তারা এই দুই বোনের মাঝে থাকা সুন্দর সম্পর্কের বন্ধনকে ফুটিয়ে তুলছে। দুই বোনের একে অপরের প্রতি নির্ভেজাল নিঃস্বার্থ ভালোবাসা এই ধারাবাহিকের প্রধান ইউএসপি।

এই ধারাবাহিকের প্রধান নায়িকা সমস্ত দর্শকদের ভীষণ প্রিয়। নায়িকা হিসেবে অভিনয় করছেন দর্শকদের অত্যন্ত পছন্দের অভিনেত্রী অন্বেষা হাজরা। অভিনেত্রী অন্বেষা হাজরা অন্যান্য তারকাদের তুলনায় অনেক বেশি প্রাণোচ্ছল এবং প্রাণবন্ত। এই অভিনেত্রী প্রতিটি দর্শকের ভীষণ প্রিয় এবং খুব পছন্দের।

প্রথম দিকে এই ধারাবাহিকটি চ্যানেলকে টিআরপিতে তেমন ভালো ফল দিতে পারেনি। সেই নিয়ে বেশ সমালোচনাও শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে ধীরে ধীরে ধারাবাহিকটি দর্শকদের মনের মতন হয়ে উঠছে। অন্বেষার অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করছে দর্শকদের। মাঝে কয়েকবার টিয়ারপিতে প্রথম পাঁচেও উঠে এসেছিল এই ধারাবাহিকের নাম।

সন্ধ্যা তারা আকাশ তিন জনেই মুখোমুখি

এই ধারাবাহিকের পরবর্তী পর্ব হতে চলেছে জমজমাট। এতদিন তারা এবং দর্শকরা যে ভয়টা পাচ্ছিলেন এইবার সেইটাই সত্যিতে পরিণত হতে চলেছে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে হুলো বাবু অর্থাৎ আকাশকে খুঁজতে কলকাতায় চলে এসেছে সন্ধ্যা। সেখানে তারার হোস্টেলের কাছেই আকাশের গাড়ি দেখতে পায় সে। তারা পড়ে যায় মহা বিপদে।

আকাশকে ম্যানেজ করতে ব্যস্ত হয়ে পড়ে তারা। অন্যদিকে সন্ধা চলে আসে তারার ঘরে। ঠিক সেই সময় তারার এক বন্ধু তারাকে জানায় যে তার মেজদি তার ঘরে এসেছে। সামনে ছিল আকাশ। আকাশ জানে না তারার মেজদি আসলে সন্ধ্যা। সে রেগে হন্ততন্ত করে তার মেজদির কাছে যেতে গেলেই দেখা হয়ে যায় সন্ধ্যার সাথে। এদিকে সন্ধ্যা আর আকাশকে মুখোমুখি দেখে সেখান থেকে সরে যায় তারা। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী পর্বে ধারাবাহিকে চলবে টানটান উত্তেজনা। শেষমেষ কি তিনজনেই তিনজনের মুখোমুখি হবে? এখন সেটাই দেখার বিষয়।