স্টার জলসার (Star Jalsha) বেশ জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল ‘সন্ধ্যাতারা’ (Shandhyatara)। ধারাবাহিকটির গল্প বেশ পছন্দ দর্শকদের। ধারাবাহিকের প্রধান চরিত্রে রয়েছেন অন্বেষা হাজরা (Annwesha Hazra), যার জন্য যেন ধারাবাহিকটি আরও মজাদার হয়ে উঠেছে। সমস্ত কঠিন পরিস্থিতি সন্ধ্যা এমনভাবে অতিক্রম করে চলেছে, যা দেখে মুগ্ধ দর্শক। বিয়ের পরই সন্ধ্যা (Sandhya) জানতে পেরেছে তার স্বামী আকাশ (Akashneel) অন্য একজনকে ভালোবাসে। কিন্তু সে সেই বিয়ে ভেঙে দেয়নি। বরং আকাশের মনে জায়গা করে যাওয়ার চেষ্টা করেছে অনবরত।
‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকে শাশুড়ি – বৌমার যে সম্পর্ক উঠে এসেছে, তা বিরল। সন্ধ্যাকে মেয়ের মতো স্নেহ করে তার শাশুড়ি বিজয়া মাঠান (Bijoya Mathan)। সন্ধ্যাকে সে সর্বদা সমর্থন করে। অন্যদিকে ধারাবাহিকে আরও একটি সম্পর্ককে খুব সুন্দর ভাবে তুলে ধরেছে লেখক। সন্ধ্যা ও তারার (Tara) মধ্যে যে বন্ডিং রয়েছে, বর্তমান ধারাবাহিকে বোনেদের মধ্যে সেই বন্ডিং দেখতে পাওয়া যায় না। বরং দুই বোনের মধ্যে একজন হয় ভিলেন।
সন্ধ্যার সাথে যার বিয়ে হয়েছে, সেই আকাশকে অনেক আগে থেকেই ভালোবাসে তারা। আকাশও তারাকে ভালোবাসে। কিন্তু দিদির ভালোর জন্য তারা আকাশের থেকে দূরে চলে যায়। অন্যদিকে মায়ের কথা রেখে সন্ধ্যাকে বিয়ে করে নেয় আকাশ। সন্ধ্যা এখনও জানে না, আকাশ যাকে ভালোবাসে সে আসলে সন্ধ্যার বোন তারা। অন্যদিকে আকাশও জানে না, তারা সন্ধ্যার বোন।
বিয়ের দিন থেকে তারা নিজেকে আড়াল করতে কলকাতা চলে গিয়েছে। সেই তারার সঙ্গে দেখা করার জন্য আকাশ কলকাতা যায়। এদিকে সন্ধ্যা আকাশের পিছু নিয়ে তারার হোস্টেলে গিয়ে ওঠে। যদিও সেই পরিস্থিতি কোনওরকমে সামলে নেয় তারা। তারা চায়, সন্ধ্যা ও আকাশ যেন ভালোভাবে সংসার যাপন করে। এরমধ্যে বড় দুর্ঘটনার সম্মুখীন হয় সন্ধ্যা। দিদির দুর্ঘটনার খবর শুনে ছুঁটে আসে তারা।
অন্যদিকে হাসপাতালে সন্ধ্যার এরূপ অবস্থা দেখে আকাশ ভয় পেয়ে যায়। সে নিজেকেই দোষারোপ করতে থাকে। সন্ধ্যার জন্য আকাশের চোখে ভালোবাসা লক্ষ্য করেন দর্শক। এবার সামনে এল ধারাবাহিকের এক নতুন প্রমো। দেখা গেল, সুস্থ হয়ে সন্ধ্যা বাড়ি ফিরলে সকলে সন্ধ্যাকে খুব ভালোবাসে। এদিকে সকল রহস্য সন্ধ্যার সামনে ফাঁস করতে তারাকে ধরে আনে পিসিঠাম্মি। সন্ধ্যার সামনে স্পষ্ট করে দেয়, আকাশ যাকে ভালোবাসে, সে আসলে সন্ধ্যার বোন তারা। সব সত্যি জেনে সন্ধ্যা এবার কি করবে? তারা কি পারবে সন্ধ্যা ও আকাশের মিল করতে?





