স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে একটি হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। ধারাবাহিকটি দর্শক মনে বেশ ভালো জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অন্বেষা হাজরা (Annwesha Hazra), যাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। উক্ত ধারাবাহিকটি দুই বোনকে ঘিরে। মেগাটির প্রথমদিকেই ত্রিকোণ প্রেমের একটি আভাস পাওয়া গেছে। তবে গল্পে দুই বোনের মধ্যে রয়েছেy খুবই মিষ্টি একটা সম্পর্ক।
সন্ধ্যা (Sandhya) ও তারা (Tara) দুজনের দুজনকে খুব ভালোবাসে। কিন্তু সমস্যা হয় সেখানে, যেখানে দুজনেই ভালোবেসে ফেলে আকাশনীল (Akashneel) নামের একটা ছেলেকে। দর্শকদের মনে প্রশ্ন ছিল, কার সঙ্গে জুটি বাঁধবে আকাশের? শেষমেশ দেখা যায়, সন্ধ্যা তারার মনের কথা না জেনেই আকাশের সঙ্গে বিয়ে করে ফেলে। অন্যদিকে মেজদির জন্য তারা আকাশের থেকে দূরে চলে যায়।
বিয়ের পরেরদিনই সন্ধ্যা বুঝতে পারে আকাশy অন্যকাউকে ভালোবাসে। যদিও সেই ভালোবাসার মানুষ যে তারা, তা সন্ধ্যার জানা নেই। তবে সন্ধ্যা কোনওমতে আকাশকে দূরে করবে না বলে ঠিক করে। আকাশ তারার সঙ্গে দেখা করার জন্য কলকাতা গেলে সন্ধ্যা আকাশকে ফলো করে। আর সেখানেই দুর্ঘটনার কবলে পরে সন্ধ্যা।
আকাশ নিজের ফোবিয়া কাটিয়ে সন্ধ্যাকে রক্ত দেয়। সন্ধ্যা সুস্থ হয়ে ওঠে। এদিকে তারা বাড়ি থেকে সন্ধ্যার দুর্ঘটনার খবর পেয়ে নিজের পরিচয় লুকিয়ে হাসপাতালে আসে। আর সেখানে সকলের নজরে পরে যায় তারা। পরিস্থিতি কোনওরকমে সামলে সেখান থেকে বেরিয়ে এলেও মেজকা বুঝে যায়, এই তারাই আকাশের গার্লফ্রেন্ড। এরপর আকাশের সঙ্গে তারার দেখা হলে আকাশ তারাকেই দোষারোপ করে সন্ধ্যার এরূপ অবস্থার জন্য।
আরও পড়ুনঃ বিছানায় শিমুলের ওপর রোজ অত্যাচার, বিয়ে করতে নারাজ অবিবাহিতারা! সমাজে কুপ্রভাব ফেলছে ‘কার কাছে কই মনের কথা’
আকাশ তারাকে বলে, তার জন্য আজ সন্ধ্যার এরূপ অবস্থা হয়েছে। যদি সে তারার সঙ্গে না দেখা করতে যেত তাহলে সন্ধ্যার এই দুর্ঘটনা হত না। এরপর সকলে সন্ধ্যাকে বাড়ি নিয়ে আসে। সন্ধ্যার সুস্থ হওয়া দেখে সকলে খুব খুশি হয়ে যায়। এমন সময় সন্ধ্যার সামনে মেজকা তারাকে এনে উপস্থিত হয়, সন্ধ্যাকে সে বলে এই তারাই হল আকাশের প্রেমিকা। এবার সন্ধ্যা কি পদক্ষেপ নেবে, তাই দেখার অপেক্ষায় দর্শক।
View this post on Instagram





