বড়দির সাথে তারাকে দেখে ফেললো আকাশ, সন্ধ্যার আগেই আকাশ জেনে গেল তারার পরিচয়!

স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যা তারা (Sandhya Tara)। ত্রিকোণ প্রেম নিয়ে গল্পের শুরু হলেও ধীরে ধীরে নায়ক নায়িকার মধ্যে গড়ে উঠছে সখ্যতা। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করেছেন অন্বেষা হাজরা, এবং নায়ক হিসেবে রয়েছেন সৌরজিত ব্যানার্জি। ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন অমৃতা দেবনাথ।

এ দিনের পর্বে দেখা যায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সন্ধ্যা। তাকে ঘটা করে বরণ করতে আসে শৈল। এসব দেখে বেশ ভয় পেয়ে যায় বিজয়া। যে মানুষগুলো সন্ধ্যার সাথে দুটো ভালো করে কথা বলে না তারা এখন সন্ধ্যাকে বরণ করছে। সরাসরি শৈলকে এর কারণ জিজ্ঞাসা করে বিজয়া।

শৈল এবং নীলের পিসি ঠাম্মি বলে তারা মুখে দুটো খারাপ কথা বললেও তাদের বাড়ির একমাত্র নাত বউকে তারা তো আর ফেলে দিতে পারে না। এরপর সন্ধ্যার গালে সিঁদুর লেপে দেয় শৈল। এটা দেখে বিজয়ার মনে হয় ঠিক যেমন করে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার আগে তার গালে সিঁদুর মাখানো হয়, তেমন করেই সন্ধ্যার গালে সিঁদুর দিল শৈল এই ভয় পেয়ে যায় সে।

এরপর সন্ধ্যাকে ঘরে নিয়ে যায় আকাশ। আকাশ চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব সন্ধ্যাকে ঘুম পাড়িয়ে তারার সাথে কথা বলতে। কিন্তু তার মধ্যেই বিজয়া ঘোষণা করলো, যেহেতু তার মেয়ে অনেক ঝড় ঝঞ্ঝাট পেরিয়ে বাড়ি ফিরে এসেছে তাই এটা কি উপলক্ষ করে একটা আনন্দ উৎসব করা হবে।

আর এখানেই তারার ধরা পড়ে যাওয়ার পথ সুগম হলো। সন্ধ্যা তার শাশুড়ি মায়ের কাছে অনুরোধ করলো, এই আনন্দ উৎসবে যেন তার মা বড়ো দিদি এবং বোনকেও ডাকা হয়। বিজয়া ভাবে তার বোনের সঙ্গে কখনো নীলের আলাপ হয়নি। তাই এটাই ভালো সুযোগ সবার সঙ্গে পরিচিত হওয়ার। তবে কি এবার তারাকে আনতে গিয়েই সমস্ত সত্যির সম্মুখীন হবে সবাই?