লাবণ্য দীপা, বিজয়া সন্ধ্যার পর এবার মধুবালা শিমুল, কূটকচালি নয় শাশুড়ি বৌমার বন্ধুত্ব পূর্ন সম্পর্ক পছন্দ দর্শকের

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। এই ধারাবাহিকটি শুরুতে শাশুড়ির বৌমার খারাপ সম্পর্ককে ঘিরে বেশ সমালোচনার মুখে পড়েছে।

সম্প্রতি এই ধারাবাহিকে এসেছে এক বড় রকমের বদল। পূর্বের মতন এখনো দর্শকমহলে ধারাবাহিকটিকে নিয়ে চর্চা একটুও কমেনি। তবে চর্চার বিষয়টা বদলে গিয়েছে। মধুবালার পরিবর্তন ধারাবাহিকটিতে এনে দিয়েছে এক নতুন মাত্রা। বর্তমানে এই মেগার সুখ্যাতিতে মত্ত দর্শক মহল।

শুরু থেকেই এই ধারাবাহিক টিআরপিতে স্লট লিড করছিল। তবে এই সপ্তাহে দেখা গেল এক নতুন চমক। এতদিন এই ধারাবাহিকটি টিআরপিতে যে নম্বর পাচ্ছিল, শিমুল মধুবালার সম্পর্ক ভালো হয়ে যাওয়ার পর সেই নাম্বার অনেকটাই বেড়েছে। প্রায় ৭ এর ঘরে পৌঁছে গিয়েছে ধারাবাহিকের টিআরপি।

এই সমগ্র বিষয়টি এটাই প্রমাণ করে যে বর্তমান দর্শকরা পারিবারিক কুচকাচালির তুলনায় একটি সুন্দর সম্পর্ককেই বেশি প্রাধান্য দেয়। হিংসা প্রতিহিংসাকে দূরে রেখে শাশুড়ি বৌমার সুন্দর সম্পর্কই দর্শকদের কাছে কাম্য। আসলে এই রুক্ষ কঠোর বাস্তব দেখতে দেখতে ক্লান্ত দর্শক। টেলিভিশনের পর্দাতে সেই এক রুক্ষ বাস্তব দেখতে তাই খুব একটা পছন্দ করেন না তারা। তাদের চোখ চায় শান্তি। আর সুন্দর সম্পর্কের মাধ্যমেই সেই শান্তি সম্ভব।

তাই এখন প্রায় প্রত্যেকটি ধারাবাহিকই শাশুড়ি বউমা সুন্দর সম্পর্ককেই তুলে ধরে। জলসার লাবণ্য দীপা থেকে শুরু করে বাংলার ফুলকি এবং তার শাশুড়ি এবং বর্তমানে শিমুল মধুবালা, প্রত্যেকের মাঝে এই সুন্দর বন্ধন দর্শকরা আরো বেশি করে দেখতে চান। এই বিষয়টি কোন ধারণা নয়, প্রতি সপ্তাহে প্রকাশিত টিআরপি দর্শকদের এই চিন্তাভাবনাকেই ফুটিয়ে তুলছে।