ঠেলায় পড়ে গিনির কাছে ক্ষমা চাইল রূপ! গিনি কি তবে সব কথা লুকিয়ে যাবে পরিবারের কাছে?

জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। সম্প্রতি গিনি (Gini) রূপকে (Roop) বিয়ে করেছে। রূপ হল একটা খারাপ ছেলে, তার অনেক মেয়ের সঙ্গেই সম্পর্ক রয়েছে। কিন্তু সম্পত্তির লোভে বাবার কথায় রূপ গিনিকে বিয়ে করতে বাধ্য হয়। রূপের আসল চেহারা গিনির সামনে আগেই তুলে ধরেছিল মেঘ (megh)। গিনির ঠাম্মিও বারণ করে গিনিকে এই বিয়ে করতে।

গিনি কারোর কোনও কথা না শুনে রূপের বাইরের ভালো মানুষটাকে দেখে বিয়ে করবে বলে ঠিক করে। আর গিনিকে এই কাজে উৎসাহ দেয় ময়ূরী। ময়ূরী (Mayuri) মেঘকে খারাপ করতে রূপকে সকলের সামনে ভালো ছেলে রূপে তুলে ধরে। যার জন্য নীল (Neel) মেঘকে ভুল বোঝে। মেঘ জানে, গিনির বিয়ের পর রূপ নিজের আসল চেহারা প্রকাশ করবে।

মেঘের ভাবনা মতোই রূপ বিয়ের দিন থেকে নিজের মুখোশ ধীরে ধীরে খুলতে থাকে। মিলির সঙ্গে সে খারাপ ব্যবহার করে। বিয়ের দিন মদ্যপান করে। যা দেখে রূপের চরিত্র নিয়ে সন্দেহ হয় লাল ও মিলি। বিয়ের পরদিনই গিনির সামনে রূপের আসল মুখোশ প্রকাশ পায়। গিনির সামনেই রূপ বলে যে সে এই বিয়ে করতে চায়নি।

রূপ বলে, সে গিনিকে ভালোবাসে না। সম্পত্তির জন্য রূপ এই বিয়েটা করেছে। বৌভাতের সকালে পাড়ার প্রতিবেশীর থেকে গিনি জানতে পারে, রূপ সত্যি একটা লম্পট ছেলে। মেঘ তাকে ঠিক কথাই বলেছিল। কিন্তু গিনি বাড়ির সকলকে বলতে ভয় করে। গিনি ভাবে, একদিন এই বিয়ে করবে বলে বাড়ির সকলের সাথে খারাপ ব্যবহার করেছিল সে। এবার গিনি কিভাবে তাদের সামনে দাঁড়াবে?

এদিকে বৌভাতের দিন গিনির বাড়ির সকলে গিনির শ্বশুরবাড়িতে এলে রূপ ভয় পেয়ে যায়। সে ভাবে, এবার হয়তো গিনি সব বলে দেবে। রূপের সমস্তকিছু ফাঁস হয়ে গেল রূপই বড় বিপদে পড়বে। তাই সে গিনির ঘরে এসে তাকে মানায়। রূপ গিনির কাছে ক্ষমা চায়। রূপ বলে, আর সে এমন কাজ করবে না। তবে কি রূপের কথায় গিনি রূপকে ক্ষমা করে আরও বড় বিপদ নিজের জীবনে ডেকে আনতে চলেছে?