মানিক একাদশ বনাম ইংরেজ সরকার, জিতবে কে? কমলা নাকি সাহেবরা!

বর্তমান সময়ে বাংলা টেলিভিশনে (Bengali television) শিশু শিল্পীর ছড়াছড়ি। বেশ খানিকটা পিছিয়ে গেলে দেখা যাবে দিতিপ্রিয়া রায় থেকে তাথৈ, তিথি বসু, সোহম বসু রায়চৌধুরীর মতন একাধিক ক্ষুদে শিল্পীকে। আবার এই মুহূর্তে যে সমস্ত ক্ষুদে শিল্পী দর্শকদের প্রতিনিয়ত মন জয় করে চলেছেন তাদের মধ্যে অন্যতম আজকের অয়ন্না চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)।

ছোটপর্দার ‘করুণাময়ী রানি রাসমণি’ থেকে বড়পর্দার ‘মিনি’র পর ক্লাস ফাইভের অয়ন্না চট্টোপাধ্যায় আজ দর্শকের মনোরঞ্জনে ব্যস্ত ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithwiraj) ধারাবাহিকের (Serial) কমলার চরিত্রে। ঘোমটায় সজ্জিত আটপৌঢ়ে শাড়িতে সে আজ গিন্নিবান্নি। তবে এবার এই ছোট্ট মেয়েটাই ইংরেজদের সাথে নিয়ে নিল একটি বড় চ্যালেঞ্জ।

Bengali serial, Bengali television, Komola O Sreeman Prithwiraj, Star Jalsha, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা
এর আগেও কমলাকে অনেকেই রুদ্র মূর্তি ধারণ করতে দেখেছে দর্শকমহল। নিজের স্কুলকে বাঁচাতে নিজে সবার আগে এসে পন্ডিতদের সামনে রুখে দাঁড়িয়েছিল কমলা। আরো একবার এক বড়সড়ক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে সে। এখানে হেরে গেলে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হবে তাকে।

বর্তমানে কমলার শ্বশুরমশায়ের জমি জমা এবং নিজের জমিদার বাবার সমস্ত জমিদারি তার জেতার ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। এই সমস্ত কিছু ফিরে পেতে গেলে কমলাকে ইংরেজ সরকারের সাথে ক্রিকেট খেলে সেই খেলায় তাদেরকে হারাতে হবে। নচেৎ এই সমস্ত সম্পত্তি হাতছাড়া হবে তাদের এক প্রকার পথে বসবে তারা।

এইজন্য মানিক তৈরি করেছে তাদের একাদশ টিম। এইবার বিলেতি খেলায় বিলেতিদের মাত দিতে চলেছে কমলা ও মানিক। তাদের পাশে রয়েছে গোটা পরিবার। প্রতিযোগী চ্যানেলের কাছে টিআরপিতে অনেকটা পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। দর্শকদের ধারণা ধারাবাহিকের বর্তমান প্লট টিআরপিতে ধারাবাহিক টিকে এগিয়ে যেতে সাহায্য করবে।