প্রতিটি বাঙালির কাছেই দুর্গা পূজা একটি আবেগ। আর এই পুজোর সূচনা ঘটে মহালয়া (Mahalaya) দিয়ে। তারপর দেখতে দেখতে হুড়োমুড়িয়ে এসে পড়ে সেই দীর্ঘ প্রতীক্ষিত পাঁচটা দিন। তার আর বেশি দেরি নেই, একেবারে দোরগোড়ায় বললেই চলে।
ঠিক কাঁটায় কাঁটায় ভোর চারটে বাজতেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর গলা আর এর পরেই টিভির পর্দায় নিজের প্রিয় চ্যানেলের প্রিয় নায়িকাকে দেবীর রূপে দেখে শুরু হয় বাঙালির দুর্গাপূজা। প্রত্যেক বছর নিয়ম করে টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী না দেখলে মহালয়া বলে মনেই হয় না ভক্তদের। প্রতিবছরের মতন এ বছরেও মহালয়ের ঘোরে জলসায় অনুষ্ঠিত হতে চলেছে “ইয়া দেবী সর্বভূতেষু।”

এই বছর মহালয়ায় দেবী দুর্গার রূপে দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। মহিষাসুর মর্দিনী ছাড়াও সতী এবং দেবী পার্বতী প্রভৃতি রূপেও দেখা মিলবে তার। এই বছর মহাদেবের চরিত্রে দেখা যাবে অভিনেতার রনজয় বিষ্ণুকে। মহালয়ার আরো এক গুরুত্বপূর্ণ চরিত্র অর্থাৎ মহিষাসুরের রূপে দেখা যাবে গৌরব মন্ডলকে।
মহালয়ার এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবে সুরিন্দর ফিল্মস। এই বছর জলসা দেবী দুর্গার আরাধোনায় একটি নতুন চমক যোগ করেছে। এই প্রথমবার জলসা মহালয়ার অনুষ্ঠানে শিব পার্বতীর মধ্যে যে গভীর প্রেম বর্তমান, এই বিষয়টিকে গোটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুন্দরভাবে প্রতিস্থাপিত করবে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রেম, প্রকৃতি, শক্তি, সমৃদ্ধি, আধ্যাত্মিকতা এই প্রতিটি বিষয়গুলির মেলবন্ধন ঘটবে।

আরও পড়ুনঃ অভিষেকের আসল মুখোশ খুললো রঙ্গনের সামনে! ফাঁস হল সব চক্রান্ত! আজকের ধামাকাদার পর্ব ফাঁস
এই সমগ্র অনুষ্ঠানে সন্দীপ্তা সেন এবং তৃণা সাহা তাদের অসাধারণ নৃত্যের মধ্যে দিয়ে দর্শকদের এক আধ্যাত্মিকতার ছোঁয়া দেবে। মহিষাসুরমর্দিনী কোয়েল মল্লিক ছাড়াও অন্যান্য দেবী রূপে থাকছেন জলসার অভিনেত্রীরা। কালি রূপে দেখা যাবে পায়েল দেকে, শুভস্মিতা থাকবেন মহামায়া রূপে, দীপান্বিতা থাকবেন অন্নপূর্ণা রূপে, সুস্মিতা থাকবেন ব্রহ্মচারীনি রূপে। জলসা মহালয়ার সকলকে দর্শকদের জন্য আরো অনেক বেশি আবেগময় এবং আধ্যাত্মিক করে তুলতে ১৪ই অক্টোবর ঠিক ভোর পাঁচটায় সম্প্রচার করতে চলেছে “ইয়া দেবী সর্বভূতেষু।”





