বাংলা টেলিভিশনে বর্তমানে আসছে নতুন সব ধারাবাহিক (Bengali Serial)। পাশাপাশি চ্যানেলের প্রত্যাশা ঠিকমতো মেটাতে না পারায় মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে একাধিক সিরিয়াল। ঠিক এভাবেই শেষ হয়ে যায় স্টার জলসার (Star jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। তবে আরো একবার টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে দর্শকদের প্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার।
এখনকার দর্শকরা এটা ভালোভাবেই জানেন যে টিআরপিই সব। টিআরপি থাকলে সেই ধারাবাহিক যতই শিক্ষণীয় হোক না কেন, খুব বেশিদিন টেলিভিশনের পর্দায় টিকতে পারবেনা। ঠিক তেমনি করেই মেয়েদেরকে কেন্দ্র করে আর পাঁচটা ধারাবাহিকের থেকে একটু অন্য সুরে গল্প বেধেছিল এই ধারাবাহিক। কিন্তু টিআরপিতে ভালো ফল দিতে পারেনি।
হতে গুনে মাত্র ছ’মাস এর মধ্যেই শেষ হয়ে যায় ‘মেয়েবেলা’। গত জানুয়ারি মাসে শুরু হয়েছিল স্বীকৃতি মজুমদার ও অর্পণ ঘোষালের ‘মেয়েবেলা’। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র বীথি রূপে দীর্ঘ পাঁচবছর পর টেলিভিশনে ফিরেছিলেন বিজেপি নেত্রী -রূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু হঠাৎ ধারাবাহিক ছেড়ে দেন রূপা। তাঁর স্থানে বীথি চরিত্রে অভিনয় শুরু করেছিলেন, অনুশ্রী দাস।
মৌঝড় জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, এত তাড়াতাড়ি ধারাবাহিকটি শেষ হয়ে যাক কখনোই চাননি দর্শক মহল। তবে এবার আরো একবার দর্শকদের আনন্দ দিতে টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার।
জানা গেল স্টার জলসায় আসন্ন এক জনপ্রিয় ধারাবাহিকেই দর্শকরা দেখতে পাবেন তাদের প্রিয় অভিনেত্রীকে। স্টার জলসার সঙ্গে বর্তমানে কোন চুক্তি নেই এই অভিনেত্রীর, কিন্তু তবুও এই চ্যানেলেই ফিরতে চলেছেন তিনি। একটি বড় প্রোডাকশন হাউজের পরিচালিত ধারাবাহিকে দেখা যাবে তাকে।





