আজকাল যেখানে মানুষ দুটো শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না সেখানে হনুমান জয়ন্তীর দিন মধুবনি গড়গড় করে হনুমান চালিশা পাঠ করলেন! অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

স্টার জলসায় যখন রমরমিয়ে চলছে ‘এখানে আকাশ নীল’ তখন হঠাৎই চ্যানেলের পালে লাগল ছকভাঙা গল্পের হাওয়া। সেই গল্প তৈরী হয়েছিল একঝাঁক টিনএজ ছেলেমেয়েদের নিয়ে। জন্ম হয়েছিল স্টার জলসার নস্টালজিক বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর।

‘ভালোবাসা ডট কম’-এ অভিনয় করে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন ‘ওম’ রাজা গোস্বামী (Raja Goswami) ও ‘তোড়া’ মধুবনী (Madhubani)। ‘ভালোবাসা ডট কম’ শেষ হয়ে গেলেও জন্ম নিয়েছিল মধুবনী ও রাজার প্রেমকাহিনী। সম্প্রতি তাঁদের প্রেমের এগারো বছর পূর্ণ হয়েছে। সেই প্রেমকাহিনীর স্মৃতিচারণ করতে গিয়ে রাজা বলেছেন, প্রায় হঠাৎই মধুবনীর প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। কয়েক বছর আগে সাতপাকে বাঁধা পড়েছেন রাজা ও মধুবনী।

অভিনেত্রীর সঙ্গে সঙ্গে একজন সুগৃহিনিও তিনি। একদিকে, যেমন নিজের কেরিয়ার সামলাচ্ছেন, তেমনই পারিবারিক বিষয়েও যথেষ্ট নজর রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মধুবনি গোস্বামী। নিজের ইউটিউবেও ভিডিও আপলোড করেন তিনি। কিন্তু তাঁর একটি ভিডিও দেখেই ঘোর চর্চায় নেটপাড়ায়।

একেই রামনবমী নিয়ে অশান্তির রেশ বাংলার নানান জায়গায়। বেশ কিছু স্টেশনে স্টেশনেও পুলিশি পাহারা। তারমধ্যেই মধুবনির হনুমান চলিশা পাঠ, দর্শকদের নজর কেড়েছেন তিনি। একনাগাড়ে না দেখে হনুমান চলিশা পাঠ করে গেলেন মধুবনী। পুরোটা যদিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা সম্ভব নয়। কিন্তু তাঁর সুর এবং ভক্তি দেখেই আপ্লুত দর্শকরা। ঈশ্বর প্রেম এবং সেবা নিতান্তই ভালবাসেন তিনি।

বাড়িতে গোপালের পুজো করেন, শ্রদ্ধা ভরে ঈশ্বরের নামগান করতেও পছন্দ করেন। জানিয়েছিলেন, গোপালের সেবা করতে করতেই ছেলে কেশবকে পেয়েছিলেন তিনি। অভিনেত্রীর এই গুণ মুগ্ধ করেছে দর্শকদের। এত ভাল গান আপনি? আবার কেউ বললেন, তোমার হনুমান চলিশা পাঠ অন্তত দশবার শুনলাম। আবার কেউ বললেন, এই পাঠ করবে বলেই হয়তো গলাটা আরও সুন্দর হয়ে গেছে তোমার।