নতুন ধারাবাহিকে পুরনো জুটির ফিরে আসা কোন অস্বাভাবিক বিষয় নয়। বর্তমানে বহু ধারাবাহিকেই ফিরিয়ে আনা হচ্ছে পুরনো জুটিকে। ঠিক তেমন করেই এইবার স্টার জলসায় (Star Jalsha) ফিরতে চলেছে একসময়ের হিট জুটি। যাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।
বালি ঝড় থেকে শুরু করে বাংলা মিডিয়াম বা এক্কাদোক্কা, প্রত্যেকটি ধারাবাহিকেই পুরনো জনপ্রিয় জুটিকে একত্রে অভিনয় করতে দেখেছেন দর্শক মহল। এইবার তারা দেখবেন একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ইরাবতীর চুপকথার ইরাবতী এবং আকাশের জুটিকে।
ইরাবতীর চুপ কথা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ এবং অভিনেতা সৈয়দ আরেফিনকে। এবার আরও একবার জলসার পর্দায় ফিরতে চলেছেন তারা। বহুদিন ধরেই কোন ধারাবাহিকি দেখা মিলছিল না মনামীর। তবে কি এবার পুরনো জুটির হাত ধরেই নতুন ধারাবাহিককে ফিরছেন তিনি?
তবে সৈয়দ আরেফিন বর্তমানে স্টার জলসার তুঁতে ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন। শুরু থেকেই এই ধারাবাহিকের টিআরপি অন্যান্য ধারাবাহিকের তুলনায় বেশ কম। তবে কি এবার এই ধারাবাহিকটিকে বন্ধ করে দিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ?
আরও পড়ুনঃ মীনাক্ষীর সামনেই পর্দা ফাঁস! ময়ূরীকে পুলিশে দিয়ে মেঘকে পূত্রবধু করে ঘরে তুললো নীলের মা
আসল বিষয়টি হল, তুঁতে ধারাবাহিক এই প্রবেশ করতে চলেছে মনামী ঘোষ। তবে নায়িকা হিসেবে নয় বরং এটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। তার চরিত্রটি অস্থায়ী হবে। তবে বহু বছর পর ফের একই ধারাবাহিকে একসাথে দেখা মিলবে ইরাবতীর চুপকথার হিট জুটির।





