সূর্য দীপার ভুল বোঝাবুঝি কিছুটা মিটতে দেখা গেলেও আবার ভুল বোঝাবুঝি শুরু হয়! একই প্লট আর কতদিন চালাবে? বিরক্ত হয়েই দর্শক মুখ ফেরাচ্ছে অনুরাগের ছোঁয়া থেকে

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। এই মুহূর্তে স্টার জলসার সবচেয়ে বেশি জনপ্রিয় ধারাবাহিকও এটি। নতুন বছর পড়ার সাথে সাথে প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকা শীর্ষস্থান দখল করে রাখা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া। তবে এই সপ্তাহে অনেকটাই বদলে গেছে কারণ জি বাংলার জগদ্ধাত্রী অনুরাগের ছোঁয়ার সাথেই টক্কর দিয়ে শীর্ষস্থান দখল করেছে। কিন্তু ওই যে ধারাবাহিকটি এতদিন জগদ্ধাত্রী সঙ্গে যথেষ্ট ভালো পয়েন্ট গ্যাপে শীর্ষস্থান দখল করেছিল সেই ধারাবাহিকটির পয়েন্ট কেন হঠাৎ করে কমে গেল এই নিয়ে নানান মতামত দেখা যাচ্ছে দর্শক মহলে।

তবে বেশিরভাগ দর্শকেরই মত যে একঘেয়ে গল্পের জন্যই আর পছন্দ করছে না দর্শক অনুরাগের ছোঁয়াকে। প্রথমদিকে দর্শক অনুরাগের ছোঁয়া কে পছন্দ করত সূর্য দীপা এবং লাবণ্য সেনগুপ্তর জন্য। পরে যখন সূর্য দীপার জুটি ভেঙ্গে গেল তখন এই ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল সোনা এবং রুপা। বর্তমানে সেই সোনা রুপার পরিচয় নিয়ে একের পর এক ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে যা একেবারে পছন্দ করছে না দর্শক। সেই সঙ্গে মিশকা বারবার চক্রান্ত করছে কিন্তু সে ধরা পড়ছে না। এই দেখতে দেখতে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছে সকলে।

প্রসঙ্গত স্টার জলসার এই ধারাবাহিকটি একটি তেলেগু ধারাবাহিকের রিমেক। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্রকে। প্রতিটি অভিনেতা-অভিনেত্রী দারুন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে অনুরাগের ছোঁয়ার চরিত্রগুলোকে নিয়ে। অসাধারণ সুন্দর একটি গল্প আর সেই সঙ্গে তাদের সাবলীল অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। সেই সঙ্গে এই ধারাবাহিকের ভিলেন অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত তাকেও দর্শক অত্যন্ত পছন্দ করে নেগেটিভ চরিত্রে।

তবে এত কিছুর মধ্যেও এবার গল্পে চলে আসছে বিরক্তি যার জন্য হয়তো পরবর্তী দিনে নিজের টপার স্থান হারিয়ে ফেলতে পারে অনুরাগের ছোঁয়া। সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি একটা সময় পর্যন্ত ভালো লাগছিল কিন্তু আর সেটা পছন্দ হচ্ছে না। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে দীপার চরিত্রটাকে দর্শক পছন্দ করলেও সূর্যর চরিত্রটাকে একেবারেই মেনে নিতে পারছে না কেউ। কারণ তার সামনে সবকিছু উঠে এলেও বারবার সে সেটাকে দেখতে পারছে না বরং দীপাকে সন্দেহ এবং অপমান করতেই বেশি মনোযোগ দিচ্ছে সে। এমনকি নিজের দুই মেয়ের জন্ম পরিচয় কেউ মেনে নিতে চাইছে না।

কয়েক বছরের লিপ আসবার পরে দর্শক ভেবেছিল যে এবার হয়তো কয়েকদিনের মধ্যেই সূর্য দীপার মধ্যে এই ভুল বোঝাবুঝি মিটে যাবে। তার কারণ দুই মেয়ের আসল পরিচয় না জেনেই সূর্য এবং তাদের একে অপরের সঙ্গে খুব সুন্দর ভাবে মিলেমিশে গিয়েছিল। এছাড়া দুই মেয়ের কারণেই একে অপরের কাছাকাছিও আসছিল সূর্য এবং দীপা। তারপর দীপার অসুস্থতার কথা শুনেও সূর্য কিছুটা নরম হয়েছিল। কিন্তু সোনা আর রুপার পরিচয় প্রকাশ পাওয়ার পরেও আবার ভুল বোঝাবুঝি শুরু হয়েছে তাদের মধ্যে যেটা দেখে বিরক্ত হতে শুরু করে দিয়েছে দর্শক। তাই পরবর্তী দিনে কি হতে চলেছে তাই নিয়ে বেজায় চিন্তিত অনুরাগের ছোঁয়ার ভক্তরা।