শিমুলের দেওর ‘পলাশ’ চরিত্রে গা জ্বালানো অভিনয়! হিট সিরিয়ালের নায়ক থেকে কেন এই চরিত্র!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। এই ধারাবাহিকটি প্রধানত নারী কেন্দ্রিক। এই ধারাবাহিকে নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।

আমাদের সমাজে ঘটে চলা বাস্তব ঘটনা গুলিকে নাটকীয়তার মাধ্যমে প্রদর্শন করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী নায়িকার দেওর এবং তার হবু স্ত্রী মিলে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে নায়িকা শিমুলকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার।

নায়ক এবং নায়িকা ছাড়াও এই ধারাবাহিকের প্রধান চরিত্র হিসেবে রয়েছেন নায়িকার দেওর পলাশ। একদম শুরুর দিন থেকেই তার চরিত্রটি সম্পূর্ণরূপে নেগেটিভ। শুধু তাই নয় গোটা পাড়া শুদ্ধ কেউই পছন্দ করেনা তাকে। ধীরে ধীরে এই চরিত্রটি ধারাবাহিকের খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে।

Kar Kache Koi Moner Katha | Ep - 55 | Aug 26, 2023 | Best Scene 2 | Zee Bangla - YouTube

ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল পলাশ চরিত্রটিকে দেখে অনেক দর্শকরাই হয়তো ভেবেছিলেন এই চরিত্রটি অভিনয় জগতে একেবারেই নতুন একটি মুখ। তবে এই অভিনেতার আসল পরিচয় জানলে চমকে যাবেন দর্শক মহল। কে এই নতুন মুখ অভিনেতা? সেটাই জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।

অনেকে হয়তো ভেবেছিলেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি এই অভিনেতার কাছে ডেবিউ ধারাবাহিক। কিন্তু এমনটা নয়। এর আগেও টেলিভিশনে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। জানা গিয়েছে কপালকুণ্ডলা ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পলাশ। অর্থাৎ এটাই তার প্রথম কাজ নয়।