“এত দরদ কার জন্য!” সৌরনীলের জন্য জিষ্ণুর সাথে বন্ধুত্ত্ব ভেঙে দিলো মেঘ, ক্ষমা চাইছে জিষ্ণু!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। ধারাবাহিকটি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ধীরে ধীরে টিআরপিতে বেশ ভালই ফলাফল করছে এই মেগা।

বর্তমানে ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে কোন যোগসূত্র নেই। নীল নিজের দোষে মেঘকে নিজের থেকে অনেক দূরে করে দিয়েছে। এই একাকিত্বের সময়েই জিষ্ণু মেঘের ভালো থাকার কারণ হয়ে উঠেছে তবে সেটা শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে। জিষ্ণু যেমন মেঘের ভালো রাখার দায়িত্ব নিয়েছে নিজের অজান্তেই, মেঘও তেমনি চেষ্টা করছে একটা ভালো বন্ধুর দায়িত্ব পালন করার।

এ দিনের পর্বে দেখা যায় জিষ্ণুর জন্মদিনে তার বাড়িতে কেক নিয়ে গিয়ে কেক কাটে তারা। এরপর মেঘ সেখান থেকে বেরিয়ে গেলেই যীশুর মনে হয় এইবার তাকে নিয়ে যত দ্বন্দ্ব রয়েছে সেসব শেষ করা প্রয়োজন। এই ভেবেই সে নীলকে ফোন করে। কিন্তু উল্টো দিক থেকে নীল অনেক নোংরা নোংরা কথা শুনিয়ে দেয় জিষ্ণুকে। এগুলির সাময়িক মেঘের কানেও আসে। আর এর পরেই মেঘ জিষ্ণুর বন্ধুত্বে ফাটল ধরে। কারণ মেঘ কখনোই চায়নি তার হয়ে কেউ শালিশি করে নীলকে জবাবদিহি করুক।

নীলকে ফোন করার জন্য ভীষণ রেগে যায় মেঘ। সে জিষ্ণুকে বলে, “তোমাকে এসব করতে কে বলেছে? তুমি এত ইনপরটেন্ট তোমাকে কে বলল?” মেঘের মুখে এমন কথা শুনে হতবাক জিষ্ণু। সে মন থেকে মেঘকে ভালোবাসে। তাই মেঘের কষ্ট সহ্য না করতে পেরেই সে এমন সিদ্ধান্ত নেয়। কিন্তু উল্টে তার সাথেই দূরত্ব বেড়ে গেল মেঘের।

অবশেষে গুরুজীর বলা কথাগুলোই সত্যিতে রুপান্তরিত হল। গুরুজি বলেছিলেন, মেঘের সাথে জিষ্ণুর যে সম্পর্ক রয়েছে তা কেবলমাত্র গানের সূত্রেই সম্ভব। অন্য কোন সূত্রে যদি এই সম্পর্ক এগোয়ে তাহলে ভীষণ কষ্ট পাবে জিষ্ণু। বন্ধুর থেকে বেরিয়ে যদি আর এক চুলও বেশি কিছু করতে যায় সে তাহলে তার আবেগই তার যন্ত্রণার কারণ হবে। সেই কথাগুলোই অক্ষরে অক্ষরে মিলে গেল জিষ্ণুর জীবনে।