জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। প্রতিদিন বাস্তব ঘটনা গুলিকেই তুলে ধরছে এই মেগা। ধারাবাহিকের বর্তমান এপিসোড গুলি এতটাই জমে উঠেছে যে, টিআরপি তালিকায় প্রথম পাঁচে স্থান করে নিয়েছে এই মেগা।
একটি মেয়ে ভুল মানুষের সাথে বিয়ে করলে তাকে কি কি সহ্য করতে পারে তারই নিদর্শন দিচ্ছে শিমুল। তবে এখন সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গিয়ে নিজেকে একটু হলেও শক্ত করতে পেরেছে শিমুল। তার প্রতিবেশী বান্ধবীদের সাথে মিলে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছে সে।
দেখা যায় কলকাতার কিছু কাজের উদ্দেশ্যে যায় শিমুল এবং তার প্রতিবেশী বান্ধবীরা। এখানেই তার সাথে দেখা হয়ে যায় শতদ্রুর। এরপর তারা সবাই মিলে একটি ক্যাফেতে চা খেতে যায়। যদিও শিমুলের সেখানে যাওয়ার কোন ইচ্ছা ছিল না। সেখানে গিয়েই তাদের মধ্যে অনেক কথাবার্তা চলতে থাকে। তবে কথা কম ঝগড়াই বেশি বলা চলে।
এসব দেখে বিপাশা বলে, “তোরা তো বহুদিন পর দেখা করলি, এখন এত ঝগড়া না করলেই নয়?” শতদ্রু বলে তারা যখন সম্পর্ক ছিল তখনও ঠিক এমনটাই হতো। তার কাছে এই ঝগড়াটাই ভালোবাসার প্রতিক। এরপর শতদ্রু সবার সামনে নিজের করা ভুলগুলো স্বীকার করে আর শিমুলকে বলে, তার জন্য শতদ্রুর দরজা সবসময় খোলা থাকবে। এসব শুনে বেশ ভালো লাগে বিপাশাদের।
এরপর শতদ্রু কিছুক্ষণের জন্য শিমুলের সাথে আলাদা করে কথা বলতে চায়। তখন তার প্রতিবেশী বান্ধবীরা উঠে বাইরে চলে যায়। এরপর তাকে দাঁড়াতে বলার কারণ জিজ্ঞাসা করলে শতদ্রু শিমুলকে বলে, সে বেরিয়ে কেনো আসছে না? শিমুল বলে তার কাছে কোন চাকরি নেই। তখন শতদ্রু তাকে জানায় সে তার অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে। এই শুনে শিমুল শতদ্রুকে মুখের ওপর বারণ করে দেয়। বিপাশা সুচরিতারা কি পারবে শিমুল আর শতদ্রুকে মিলিয়ে দিতে?





