পর্দায় পুতুল হাবলির মতন বাস্তবেও দারুন গান গেয়ে তুমুল আলোচনায় অভিনেত্রী শ্রীতমা!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন অন্যতম জনপ্রিয় মুখ হলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharya)। ইচ্ছেনদী’র অদ্রিজা, মা এর ঝিলিক, লালকুঠির বীথি এইসব নামেই তিনি জনপ্রিয়। তাঁকে মানুষ প্রথম দেখেন মা ধারাবাহিকে। তারপর তো রয়েছে আরও অনেক ধারাবাহিক।

যেমন সুন্দর তার অভিনয়, তেমনই সুন্দরী তিনি। কখনও তিনি পজিটিভ চরিত্রে আবার কখনও সুন্দরী জাঁদরেল ভিলেন চরিত্রে। আবার কখনো তিনি রাজনীতিবিদ। একাধারে তাঁর হাজারও গুণ। যা দেখে মুগ্ধ না হয়ে কথায় যাবেন দর্শক মহল? সম্প্রতি আরও একটি গুণের ঝলক দেখলেন ভক্তরা।

দর্শকরা যারা নিয়মিত ধারাবাহিকের সঙ্গে যুক্ত তারা জানবেন বর্তমানে এই অভি জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা-তে দেখা যাচ্ছে। একাধিক ধারাবাহিকে একাধিক চরিত্রে তাকে দেখলেও, এই নতুন ধারাবাহিকে তার চরিত্রটি একেবারে অন্যরকম।

এই ধারাবাহিকে কোনো সুস্থ স্বাভাবিক চরিত্রে দেখা মেলেনি তার। কার কাছে কই মনের কথা ধারাবাহিকে তিনি মানসিকভাবে অসুস্থ। খানিকটা জল নুপুর ধারাবাহিকের পাড়ি পাগড়ির মতন। এখানে তার নাম পুতুল। এতদিন ভাইদের অনেক অবহেলা অনাদর অত্যাচার সহ্য করে নিজেকে মেলে ধরার সুযোগ হয়নি তার। তবে শিমুল অর্থাৎ ধারাবাহিকের নায়িকা আসার পর থেকে পুতুল গানের মাধ্যমে নিজেকে মেলে ধরেছে।

ঠিক যেমন করে নিজের গানের মধ্যে দিয়ে পুতুল হাবলি ধারাবাহিকে দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমন করে বাস্তবে এক অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন শ্রীতমা ভট্টাচার্য। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।