স্বয়ম্ভুর পরে এবার এল রায়ান! ডায়লগ নেই কথা, বলতে পারে না এমন একটা চরিত্র দেওয়া হয়েছে! মুকুটের নায়কের থেকে বেশি তার দাদার ভূমিকা রয়েছে, বলছে দর্শক 

প্রতিটি ধারাবাহিক জনপ্রিয় হওয়ার পিছনে অনেকগুলি কারণ থাকে। প্রথমত ধারাবাহিকের চমকতা, দ্বিতীয়ত ধারাবাহিকের চরিত্রের জনপ্রিয়তা। ধারাবাহিকে এমন নায়ক-নায়িকা প্রয়োজন যা দর্শকদের মন জিতে নিতে পারবে। একেবারে মনের মণিকোঠায় পৌঁছাতে পারে। তাই খুব সূক্ষ্ম ভাবে নীরিক্ষণ করেই ধারাবাহিকের নায়ক-নায়িকা নির্বাচন করা হয়। অনেক সময় নতুন ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়াতে নবাগত নায়ক বা নায়িকাকে প্রাধান্য দেওয়া হয়।

এই যেমন জি বাংলার (Zee Bangla) নতুন জনপ্রিয় একটি ধারাবাহিক ‘মুকুট’ (Mukut)। এই ধারাবাহিকের নায়িকা সকলেরই চেনা মুখ, ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে মাধবীলতা খ্যাত অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। কিন্তু তাঁর বিপরীতে যে নায়ককে দেখা যাচ্ছে সে নায়ক একেবারেই আনকোরা। অনেকেই তাঁকে চেনেননা। তাঁর রূপ হার মানাচ্ছে অনান্য সব জনপ্রিয় নায়কদের। এই নায়কের পরিচয় অনেকেই জানেননা। এই নতুন নায়কের নাম অর্ঘ্য মিত্র (Argha Mitra)।

তাঁর বাড়ি বর্ধমানে। অভিনয়ের জন্য কলকাতায় রয়েছেন। তাঁর ডাক নাম রায়ান। ফেসবুক প্রোফাইলে তা দেওয়া রয়েছে। অভিনয় ছাড়াও গান গাইতে এবং শুনতে বেশ ভালোবাসেন। এছাড়াও বাইক ট্যুরে যাওয়া জিমন্যাস্টিক খুবই পছন্দের। সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। মুকুট ধারাবাহিকের সুন্দর ক্লিপ নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। শুধু তাই নয়, তাঁর স্পেশ্যাল মুহুর্ত গুলোও তুলে ধরেন। টলিপাড়ার নতুন মুখ। তাঁর হ্যান্ডসাম লুক দেখে অনেকেই পাগল। টলিপাড়ায় নতুন নয়, এর আগে ছোটো খাটো অনেক চরিত্রে তিনি অভিনয় করেছেন।

সান বাংলার ‘সুন্দরী’, ‘দেবী’ কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’-সহ জি বাংলার বেশ কিছু ধারাবাহিকে ছোটো খাটো চরিত্রে দেখা গিয়েছে তাকে। তবে এই প্রথমবার তিনি লিড রোলে অভিনয় করছেন। মডেলিং থেকেই ইন্ডাস্ট্রিতে আসা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন। অনেক বিজ্ঞাপনী প্রচারেও কাজ করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র সাথে কাজ করেছেন। কাজ করেছেন বহু মানুষের সাথে।

এখন বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্টে তাকে যথেষ্ট স্মার্ট মনে হলেও ধারাবাহিকে তার বিন্দুমাত্র তার মধ্যে প্রকাশ পাচ্ছে না। সেখানে তার চরিত্র খুবই ক্যাবলা প্রকৃতির এছাড়াও কথাবার্তাও অসঙ্গত। ধারাবাহিকে মেইন ফোকাসে রয়েছে আয়না। নায়ক হিসেবে যে গুরুত্ব তার পাওয়া উচিত সেই কোন গুরুত্বই তাকে দেওয়া হয় না। এছাড়াও নায়ক সুলভ কোন আচরণ ও তার থেকে এখনো অবধি দেখা যায়নি এমনটাই দাবি করছেন দর্শক মহল। আর এইসব কারণের জন্যই বেজায় ট্রল হচ্ছে মুকুর ধারাবাহিকের নায়ক। কোন কোন দর্শক বলছেন ধারাবাহিক নির্মাতারা নিশ্চয়ই পাগল হয়ে গেছে সেই জন্যই নায়ক হিসেবে এমন কেবলা একটি চরিত্রকে চয়ন করেছে।