জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।
ধারাবাহিকের নায়িকার সাথে কিছুদিন আগেই তার বন্ধু জিষ্ণুর বেশ বড়সড় একটি দ্বন্দ্ব ঘটে তা দর্শকরা দেখেছেন। তবে মেঘের বাবার কথাগুলো মেঘ মন থেকে বোঝার চেষ্টা করে আর তারপরেই জিষ্ণুর সাথে সমস্ত ঝামেলা মিটিয়ে নয় সে। এখন তারা আবারও সেই আগের মতন ভালো বন্ধু।
অন্যদিকে দেখা যায় মিনি আর লাল কিছু না বলে গিনির বাড়ি চলে গিয়েছে। সেখানে গিয়ে যখনই তাদের গিনির সাথে দেখা হয় তখনই গিনি তাদের জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। এই বিষয়টাতে বেশ ভয় পেয়ে যায় শালিনী। লাল আর মিমি বুঝতে পারে এখানে গিনি ভালো নেই।
কিছু না বলেই রূপের বাড়ি চলে যাওয়ায় মীনাক্ষী আর গিনির মা, মিনি আর লালের ওপর ভীষণ রেগে যায়। অনেকক্ষণ ধরে তাদেরকে বকাবকি করে মীনাক্ষী। লাল বোঝানোর চেষ্টা করে যে গিনি ভালো নেই। মীনাক্ষী সেই কথা উড়িয়ে দিয়ে তাকে বলে সে জীবনটাকে দেখেনি তাই এমন পাকামি যেন তারা আর না করে।
এরপর দেখা যায় একটি নেমন্তন্ন বাড়িতে যাওয়ার সময় রূপের গাড়ি খারাপ হয়ে যায়। গিনিকে গাড়িতে বসিয়ে রেখে রূপ অন্য গাড়ি আনতে যায়। তখনই সেখান দিয়ে মেঘ যায় আর গিনিকে দেখতে পায়। কিন্তু গিনি খুব ভয় পেয়ে মেঘকে বারবার চলে যেতে বলে। এরপর মেঘ যখন চলে যেতে চায় তখন গিনি তাকে বলে, দাদা ভাই তাকে খুব ভালবাসে। এসব শুনে অবাক হয়ে যায় গিনি। তখনই সেখানে চলে আসে রূপ আর ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে গিনি মেঘকে কিছু বলে দিল না তো?





