একেই হয়তো বলে শনির দশা। এক বিপদ কাটতে না কাটতে ফের নতুন বিপদের মুখে পতিত হলেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস (Rubel Das)। বর্তমানে জি বাংলা চ্যানেলের নিম ফুলের মধু ধারাবাহিকের নায়ক সৃজন এর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে।
যারা নিয়মিত ধারাবাহিকের সাথে যুক্ত তারা জানবেন, কিছুদিন আগেই নিম ফুলের শ্যুটিং সেটে পা ভাঙ্গে তার। একটানা দীর্ঘদিন পায়ের সেই চোট নিয়ে লড়াই করলেন তিনি। সুস্থ হয়ে শ্যুটিং ফ্লোরে ফিরতেই ফের বিপদ। ভাঙা পা নিয়েই অভিনয় চালিয়ে গিয়েছিলেন তিনি। তবে এইবার আরো বড় বিপদের সম্মুখীন হলেন অভিনেতা।
পা ভেঙ্গে যাওয়ার পর দর্শকরা ভেবেছিলেন তাকে হয়তো আর ধারাবাহিকের নায়ক চরিত্রে দেখতে পাবেন না তারা। তবে তেমনটা হয়নি। দর্শকদের আনন্দ দিতে নিজের শত কষ্টকে দূরে ঠেলে ধারাবাহিকে প্রতিদিন হাজিরা দিয়েছেন তিনি। তার সাথেই ফের এমন ঘটনা সত্যি মেনে নিতে পারছেন না ভক্তরা।
যারা ধারাবাহিক করেন তাদের তেমনভাবে কোন ছুটি থাকে না। কিন্তু এই পুজোর কটা দিন তারা রিল লাইফ থেকে বেরিয়ে রিয়েল লাইফে নিজেদের জীবনটাকে উপভোগ করতে পারেন। আর ঠিক এই পুজোর সময়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা। এবং সেই দ্বিতীয় থেকে পুজোর প্রত্যেকটি দিন হসপিটালেই কাটল তার।
আরও পড়ুনঃ পাকা খবর! নতুন ধারাবাহিকে ফিরছে ‘মৌ’ স্বীকৃতি মজুমদার, বিপরীতে থাকছেন দারুন জনপ্রিয় অভিনেতা!
হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রুবেল। পাশে রয়েছেন তাঁর প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য। সকলকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে এটাও লিখেছেন যে, ‘এবার পুজো আমার কেটেছে ডেঙ্গুর সঙ্গে’। পরিবার আর শ্বেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুবেল আরও লেখেন, “পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল। বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল। আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না। সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, ডক্টর এর সাথে কথা বলা, আমার ওষুধ, আমার ব্লাড টেস্ট , প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা। মনে হল উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ। তাই আমি এখন সুস্থ। কৃতজ্ঞ তোমার কাছে।” সেই সঙ্গে নির্দিষ্ট হাসপাতালের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন।
View this post on Instagram





