মিশকাকে জেল থেকে বার করবে দীপা, বংশধরকে বাঁচাতে দীপার সঙ্গ দিল লাবণ্য! আজকের পর্বে রয়েছে মহা ধামাকা

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি হয়ে উঠেছে আরো বেশি জমজমাট। ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়।

মিশকার ফাঁদে পা দিয়ে চরম বিপদের সম্মুখীন হয়েছিল সূর্য। সেই বিপদের হাত থেকে অনেক কষ্ট করে সূর্যকে রক্ষা করেছে দীপা। সূর্যের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হয়নি সে। আর এইবার ফের সূর্যের তরফ থেকেই আবার এক ধাক্কা পেল দীপা। আর তারপরে এক কঠিন সিদ্ধান্ত নিল সে।

ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, লাবণ্যের কথায় মিশকার জন্য বন্ডে সই করে সূর্য। আর এই বিষয়টাই দীপার কাছ থেকে লুকিয়ে যায় সে। কিন্তু পরে দীপা এসব কথাই জানতে পারে। সোনা রুপাকে আইসক্রিম খাওয়ানোর বাহানা দিয়ে জয়ের সাথে বাড়ির বাইরে পাঠিয়ে দীপা মিশকার করা সমস্ত কান্ড বাড়ির সবাইকে খুলে বলে। সব শুনে অবাক প্রত্যেকে।

দীপা সূর্যকে বলে মিশকার গর্ভে যেহেতু ডাক্তারবাবুর সন্তান রয়েছে তাই তার কথা এই পরিবারকে ভাবতেই হবে। ওকে জেল থেকে বের করে আনতেই হবে। ওর বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিতে হবে। এসব শুনে পাগল হয়ে যায় সূর্য। সে বারবার দীপাকে বোঝায় যে এমনটা যদি হয় তাহলে এই পরিবারটা ধ্বংস হয়ে যাবে।

দীপা সূর্যকে বলে, “আপনি তো মেনে নিয়েছিলেন মিশকার গর্ভে যে সন্তান আছে সেটা আপনার। তাই আমাকে না জানিয়ে সইটা করেছিলেন। মা তো আপনাকে অনেক বার বলেছিল মিশকার সাথে না মিশতে। তখন তো শুনেননি তাহলে আজকে কেন শুনলেন?” মিশকাকে সেনগুপ্ত বাড়িতে না আনতে চাইলেও জেল থেকে বের করে আনতে এখন লড়াই করছে দীপা।