গত কয়েক মাসে এসেছে একাধিক নতুন সিরিয়াল। আরো এক নতুন ধারাবাহিক আসছে জি বাংলায়। এবার দেখা যাবে এক বক্সারের কাহিনি। যার নাম ‘ফুলকি’ (Phulki)। কবে থেকে ধারাবাহিকটি দেখা যাবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আগাম ঝলক প্রকাশ্যে এসেছে।
আগাম এই ঝলকে প্রথমেই ফুলকিকে দৌড়তে দেখা যাচ্ছে। আর নেপথ্যে চলছে অশোকনগরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ঘোষণা। ঘোষণায় জানানো হয় বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতায় বক্সিংয়ে যে জিতবে সে পাবে ১০ হাজার টাকা পুরস্কার। এই পুরস্কার পেতেই ছুট দিয়েছিল ফুলকি। এই টাকা পেলে মায়ের ডায়ালিসিস করতে পারবে সে।
হাঁপানি রোগ রয়েছে ফুলকির, চেহারাও বিশাল কিছু নয়। কীভাবে ছেলেদের সঙ্গে বক্সিং লড়বে? এই প্রশ্ন করা হয় আয়োজকদের পক্ষ থেকে। অন্যান্য খেলোয়াড়রাও তুচ্ছ-তাচ্ছিল্য করে তাকে। এতে অবশ্য দমে যাওয়ার পাত্রী ফুলকি নয়। স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, বক্সিংয়ে জিততে শুধু শক্তি নয় স্বপ্ন আর জেদও প্রয়োজন। অর্থাৎ মনের জোর থাকলে সব পারা যায় আর মেয়েরাও কিছু কম নয়। এই বার্তা নিয়েই শুরু হতে চলেছে ফুলকি ধারাবাহিক।
এই ফুলকি ধারাবাহিকটি আসছে জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের পরিবর্তে। অর্থাৎ চ্যানেল কর্তৃপক্ষ ঠিক করে মিঠাইকে এপ্রিল মাসেই শেষ করে দেওয়া হবে। মিঠাইয়ের টিআরপি প্রথম থেকেই বেশ ভালো ছিল। নবাব নন্দিনী মত ভালো টিআরপির ধারাবাহিকও মিঠাইয়ের কাছে স্লট না পেয়ে শেষ হয়ে যায় ঠিক একই অবস্থা বালিঝর ধারাবাহিকের। সেও মিঠাইয়ের কাছে কোন স্লট পাচ্ছে না। সময় পরিবর্তন করা হলো মিঠাই এর টিআরপি এখনো বেশ ভালো। কিন্তু তাও চ্যানেল কর্তৃপক্ষ ঠিক করে মিঠাইকেই শেষ করা হবে।
এই সময় আসার কথা ছিল ব্লুজ প্রোডাকশন হাউসে একটি হাই বাজেটের ধারাবাহিক যার নায়িকা হিসেবে কাজ করছেন নেহা আমান। কিন্তু চ্যানেল তাদের জানায় এই সময় একটা স্লটই ফাঁকা আছে আর সেই জায়গায় আসবে ফুলকি। ব্লুস প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু চ্যানেল তাদের জানায় তাদের শুটিং যেন তারা মে মাস থেকে শুরু করে।





