এতদিনে মানুষ চিনলেন মীনাক্ষী! ময়ূরীকে থাপ্পড় মেরে মেঘকে বরণ করে নিল সে, নতুন প্রোমোতে রয়েছে দারুন চমক

প্রকাশ্যে এল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)এর প্রোমো। ধারাবাহিকে আসতে চলেছে ধামাকাদার পর্ব। নতুন ছন্দে এগোতে চলেছে মেঘ (Megh) ও নীলের (Neel) জীবন। ধারাবাহিকের প্রধান চরিত্রে ছিল মেঘ ও নীল, পাশাপাশি প্রধান ভিলেন চরিত্রে ছিল ময়ূরী (Mayuri)। মেঘ ও ময়ূরী দুই বোন। কিন্তু দুজনের মধ্যে নেই কোনও ভালো সম্পর্ক।

ময়ূরী সর্বদা মেঘের ভালো জিনিসটা কেড়ে এসেছে। মেঘ দিদিকে ভালোবেসে সমস্ত জিনিস শেয়ার করে এসেছে। এমনকি ময়ূরী মেঘের জন্যই বেঁচে রয়েছে। কিন্তু ময়ূরীর লোভ এতটাই বেড়ে গিয়েছিল, যে সে একের পর এক ভুল করতে থাকে। মেঘের সঙ্গে নীলের ডিভোর্স করাতে সকলের সামনে মেঘকে খারাপ করে। শ্বশুরবাড়িতে সকলের কাছে মেঘ অপমানিত হয়।

শেষেমেষ ময়ূরীর জন্যই নীলও মেঘকে ভুল বুঝে তাকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে করবে বলে ঠিক করে। কিন্তু সত্যি কতদিন চাপা থাকে। এবার গিনি (Gini) সেই সত্যি সকলের সামনে আনল। ময়ূরীর কথায় রূপকে ভালো ভেবে গিনির সঙ্গে রূপের বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পরই গিনি রূপের (Roop) আসল চেহারার সামনে আসে। সে বুঝে যায়, ময়ূরী একটা খারাপ মেয়ে। নীলকে বিয়ে করবে বলেই ময়ূরী এসব কান্ড ঘটিয়েছে।

মেঘের জন্য রূপের হাত থেকে উদ্ধার হয় গিনি। আর তারপরই গাঙ্গুলি বাড়িতে এসে গিনি সব কথা বলে দেয়। সম্প্রতি আসা প্রোমোতে দেখা যায়, গিনি ময়ূরীর আসল চেহারা খুলে ফেলে। আর গিনির কথা শুনে মীনাক্ষী তার ভুল বুঝতে পারে। নিজের ভুল বুঝে মেঘের কাছে ক্ষমা চেয়ে মেঘকে বরণ করে নেয়। অর্থাৎ শাশুড়ি মীনাক্ষীর চরিত্রে আমূল পরিবর্তন লক্ষ করা যায়।

যে শাশুড়ি মেঘকে একেবারেই সহ্য করতে পারত না, সেই গিনির কথায় আপাদমস্তক পাল্টে গেল। বর্তমানে অনেক ধারাবাহিকের শাশুড়ির এমন পরিবর্তন আমরা লক্ষ করে থাকি। আর গল্পের এই মোড় আসার পরই দর্শকদের ধারাবাহিকটি আরও পছন্দ হয়। ধারাবাহিকটি যদিও এতদিন টিআরপিতে ৫+ দিয়ে আসছিল। কিন্তু এবার ধারাবাহিকের টিআরপি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।