জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kacche koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরো বেশি বাস্তববাদী হয়ে উঠছে।
জি বাংলায় এই জনপ্রিয় ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল সেই সময়কার মধুবালা অর্থাৎ শিমুলের শাশুড়ির সাথে এখনকার মধুবালার আকাশ পাতাল তফাৎ। আর এই তফাৎ আজ স্বচক্ষে দেখতে পেলেন শিমুলের মা। শিমুলের বাপের বাড়ির লোকজনদের জন্য কেনাকাটা করে নিজেই শিমুলকে নিয়ে তার বাড়িতে যায় মধুবালা।
শিমুল যখনই তার বাড়িতে আসে শিমুলের বড় বৌদি ভাবে শিমুলকে তার শাশুড়ি হয়তো আবার রেখে যেতে এসেছে। তাই নানারকম প্রশ্ন করে বোঝার চেষ্টা করে এই বাড়িতে আসার কারণ কি। তখন শিমুলের শাশুড়ি মা উচিত জবাব দেয় শিমুলের বড় বৌদিকে।
এরপর শিমুলের মায়ের কাছে মধুবালা তার বৌমাকে নিয়ে অনেক গর্ব করে তার বৌমার অনেক প্রশংসা করে। এসব শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারে না শিমুলের মা। এমন একটা দিন যে কখনো আসবে সেটা ভাবতেই পারেননি তিনি। শিমুলের মা বলে, এই দৃশ্য দেখে সে খুব শান্তি পেল। অবশেষে যে শিমুল আর একটা মা পেয়েছে এটাই তার কাছে অনেক।
আরও পড়ুনঃ আলাদা হয়ে গেল কমলা মানিক, এবার বড় হয়ে ফেরার পালা তাদের! কোন জনপ্রিয় তারকাদের দেখা যাবে জানেন?
এরপর মধুবালা প্রত্যেককে পুজোর উপহার দেয়, এটা দেখে খুব লজ্জায় পড়ে যায় শিমুলের মা। তাদের যেটা করার কথা সেটাই আজ মধুবালা করছে। শাশুড়ি মাকে এতটা বদলে ফেলতে পেরেছে শিমুল এটা দেখে খুব খুশি হয় কাজুরি। সবমিলিয়ে শিমুলের মায়ের চোখে আজ আনন্দের জল। নিজের মেয়ের সুখে সুখী তিনিও।
View this post on Instagram





