বিগত তিন থেকে চার মাসের মধ্যে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেলগুলিতে এসেছে একের পর এক নতুন ধারাবাহিক এবং টিআরপির (TRP) অভাবে শেষ হয়ে গিয়েছে একাধিক জনপ্রিয় মেগা। ফের স্টার জলসায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক। তবে তার পাশাপাশি রয়েছে একটি দুঃসংবাদ।
বহুদিন ধরেই টিআরপির অভাবে ধুঁকছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। ছোট বড় বয়স্ক সবার মনোরঞ্জন করতে স্টার জলসায় শুরু হয়েছিল এই ধারাবাহিক। যেখানে দেখা গিয়েছিল একাধিক খুদে শিল্পীকে। তবে এইবার আর বেশি দিন সম্প্রচারিত হবে না এই মেগা।
জি বাংলায় সদ্য শুরু হওয়া কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি সম্প্রচারের পর থেকেই স্লট ছিনিয়ে নিয়েছে কমলা ও পৃথ্বীরাজের কাছ থেকে। প্রত্যেক সপ্তাহে স্লট লিড করতে করতে বর্তমানে প্রথম পাঁচে স্থান করে নিয়েছে জি বাংলার এই মেগা।
ফলে কমলা ও মানিকের জীবন হয়ে উঠেছে সংকটাপন্ন। এই ধারাবাহিকটি যে শেষ হবে সেটা অনেকদিন ধরেই বুঝতে পেরেছিলেন দর্শক মহল। কারণ টিআরপি কমে গিয়ে স্লট হারা হয়ে পড়লে সেই ধারাবাহিকটি যে আর টিকতে পারে না এটা আগেও দেখে এসেছেন দর্শক। এইবার এই ধারাবাহিকটির শেষ হওয়ার খবরে সিলমোহর দিল স্টার জলসায় আসন্ন ধারাবাহিক গীতা এলএলবি।
আরও পড়ুন: এইবার মিশকার চালেই মিশকাকে মাত দিল দীপা! দীপার কথায় ভয়ে গুটিয়ে গেল সে!
সম্প্রতি স্টার জলসা পর্দায় সম্প্রচারিত হয়েছে একটি নতুন প্রোমো। আর এটি হল গীতা এলএলবি ধারাবাহিকের প্রথম প্রোমো। এর পাশাপাশি জলসা ধারাবাহিকটি সম্প্রচারের দিন এবং সময়ও নির্ধারিত করেছে। ২০ নভেম্বর ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় সম্প্রচারিত হবে এই মেগা। অর্থাৎ বোঝাই যাচ্ছে এইবারে তলপি তোলপা গুটিয়ে বিদায় নেওয়ার পালা চলে এসেছে মানিক কমলার।





