এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যাতারা (Sandhyatara)। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করেছেন অন্বেষা হাজরা। নায়ক হিসেবে রয়েছেন নবাগত অভিনেতা সৌরজিত ব্যানার্জি। দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন অমৃতা দেবনাথ।
সন্ধ্যা তারা ধারাবাহিকটি শুরু হয়েছিল এক বোনের প্রতি আরেক বোনের এক অগাধ ভালোবাসার গল্প নিয়ে। যেখানে সন্ধ্যা নামটা উচ্চারণ করতে গেলেই তার পাশাপাশি তারা নামটা কোনো না কোনো ভাবে ঠিক জুড়ে যেত। দুই বোনের এমন নিঃস্বার্থ ভালোবাসার একটি সম্পর্ক নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকের যাত্রা।
শুরু হওয়ার পর ধীরে ধীরে সন্ধ্যার চরিত্রটিকে বেশ ভালো লেগে যায় দর্শকদের। একটি মেয়ে তার পরিবারের জন্য কতটা করতে পারে, কতটা পরিশ্রমী হতে পারে, প্রয়োজনে কতটা হিংস্র হতে পারে সবই সন্ধ্যা চরিত্রটির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছিল ধারাবাহিকে। কিন্তু যত দিন যাচ্ছে এই ধারাবাহিকটিকে আর পছন্দ করতে পারছে না দর্শকরা।
এক ভক্ত এই ধারাবাহিকটি সম্পর্কে বেশ কিছু নেতিবাচক দিক তুলে ধরেন। তিনি বলেন ধারাবাহিকের নায়িকা হওয়া সত্ত্বেও সন্ধ্যার মধ্যে কোন আত্মসম্মান নেই। এমন আত্মসম্মান ছাড়া কিভাবে চলে একটা মানুষ তাও আবার নায়িকা! শুরুতে বেশ ভালো লাগলেও পরবর্তীতে কেবল ভারামি করছে সন্ধ্যা। এইবার এটা খুব বিরক্তিকর লাগছে ভক্তদের।
আরও পড়ুনঃ ছোটদের নিষ্পাপ ভালোবাসা হেরে গেলো টিআরপির কাছে, শেষ হচ্ছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, সেই জায়গায় আসছে নতুন ধারাবাহিক!
ঠিক যেমন হবে বলে কল্পনা করেছিলেন দর্শকরা, তেমন আশানুরূপ ফল দিতে পারছে না নেই ধারাবাহিক। ফলে ধীরে ধীরে ধারাবাহিকটির প্রতি অভক্তি জন্মাচ্ছে ভক্তদের। এক দর্শক অভিনেত্রী অন্বেষা হাজরাকে উদ্দেশ্য করে বলেন, অন্বেষার মতন অভিনেত্রীকে এমন চরিত্রে মানায় না। তার যে কোনো কাজ নেওয়ার আগে চরিত্রটা একবার দেখে নেওয়া উচিত। সন্ধ্যা চরিত্রে একদমই ভালো লাগছেনা তাকে।
View this post on Instagram





