ময়ূরীকে “আইলাভইউ” বলছে নীল! ভিডিও দেখে চমকে উঠলো মেঘ, চিরকালের মতন ভেঙে গেল সম্পর্ক

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে আরো জমে উঠেছে ধারাবাহিকের পর্বগুলো, জয় হয়েছে মেঘের। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। এই সপ্তাহেও স্লট লিড করেছে এই ধারাবাহিক। এইবার ফের নতুন খেলা শুরু করল ময়ূরী।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নীলের বোনকে চরম বিপদের হাত থেকে বাঁচিয়ে গোটা গাঙ্গুলী পরিবারকে ঋণী করে দিয়েছে মেঘ। ফলে আজ গিনি ময়ূরীর পর্দা ফাঁস হয়েছে এবং প্রত্যেকে বুঝতে পেরেছি তারা কত বড় ভুল করেছিল। কিন্তু এত সহজে হাল ছাড়বার পাত্রী ময়ূরী নয়।

এত বড় অন্যায় করার পরেও, নিজের বোনের এবং বোনের মতন একটি মেয়ের জীবন এভাবে নষ্ট করে দেওয়ার পরেও বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায় না ময়ূরীর চোখে মুখে। সে শুধুই নিজের স্বার্থ নিয়ে ভেবে চলেছে।

ময়ূরী মনে মনে ভাবতে থাকে তার হাত থেকে এখনো সবটা বেরিয়ে যায়নি কারণ নীলকে পাওয়ার আসল অস্ত্র রয়েছে তার কাছে। তাদের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটা প্রথমে মেঘের ওপর প্রয়োগ করার কথা ভাবে সে। তারপর নীল এবং তার গোটা পরিবারকে সেটা দেখিয়ে নিজের কার্যসিদ্ধি করবে ময়ূরী।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নীলকে ফোন করে ময়ূরী বলে, রূপের কিছু কথা তাদের সম্পর্ক ভাঙতে পারেনা। তখন নীল তাকে বলে তাদের মধ্যে কোন সম্পর্ক কখনই তৈরি হয়নি। এরপর দেখা যায়। মেঘকে সেই ভিডিওটা দেখাচ্ছে ময়ূরী। নীল ময়ূরীর ঘনিষ্ঠ ভিডিও দেখে চমকে ওঠে মেঘ। তবে কি এবার নীলকে ভুল বুঝবে মেঘ?