এবার ভূতের গল্প জি বাংলায়! দারুন চমক কাস্টিং-এ, নতুন জুটি স্বীকৃতি কৌশিকের সাথে সমু সরকার!

বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali serial) চ্যানেলগুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। প্রতিটি ধারাবাহিক এই থাকছে নতুন নতুন টুইস্ট। আর তার পাশাপাশি শেষ হয়ে যাচ্ছে টিআরপিতে (TRP) পিছিয়ে পড়া ধারাবাহিকগুলি।

সম্প্রতি বাংলা ধারাবাহিকের সবথেকে উন্নত চ্যানেল গুলির মধ্যে একটি হচ্ছে জি বাংলা। আর এই জি বাংলায় আসতে চলেছে এক নতুন মেগা। সম্প্রতি সম্প্রচারিত হলো ধারাবাহিকের প্রথম প্রোমো। আর সেখান থেকেই ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল একেবারে তুঙ্গে।

প্রোমোতে দেখা যায়, বাড়ির বউ একেবারে সর্ব গুণ সম্পন্না নারী। সবার অলক্ষে সমস্ত কাজ সে একা হাতে সামলায়। তার একটি ছোট্ট ফুটফুটে মেয়ে রয়েছে। তার সমস্ত কাজ তার মাই করে। সবশেষে দেখা যায় বাচ্চা মেয়েটি নিজের বাবার উপর অভিমান করে রাস্তায় ছুটতে ছুটতে বেরিয়ে এলে সামনে একটি গাড়ি এসে পড়ে, তখন তার মা তাকে আটকাতে গেলে বোঝা যায় তার বাবা জীবিত নয় কিন্তু অন্য এক মহিলা অর্থাৎ ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা মেয়েটিকে বাঁচিয়ে নেয়।

জি বাংলা আসন্ন এই ধারাবাহিকে নায়কের চরিত্রে রয়েছে কৌশিক রয়। নায়িকার চরিত্রে রয়েছে স্বীকৃতি মজুমদার এবং দ্বিতীয় নায়িকার রূপে সমু সরকার। এই ধারাবাহিকের আরো এক অন্যতম চরিত্রে রয়েছে ক্ষুদে শিল্পী ঋষিতা, যাকে গৌরী এলো ধারাবাহিকে তারা হিসেবে দেখেছে দর্শক মহল।

আরও পড়ুন: মিশকার ফাঁদ থেকে তিস্তা কে বাঁচাতে গিয়ে বিপদে পড়লো দীপা! ফাঁস অনুরাগের ছোঁয়ার আগাম পর্ব

প্রোমো দেখেই দর্শকদের বেশ মনে ধরেছে এই ধারাবাহিকটিকে। এখন শুধু সম্প্রচারের অপেক্ষা। চ্যানেল কর্তৃপক্ষ এখনো অব্দি সম্প্রচারের কোন নির্দিষ্ট দিন এবং সময় প্রকাশ করেননি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে এই নতুন গল্প নিয়ে শুরু হবে আলোর কোলে।