বর্তমানে বাংলা বিনোদন জগতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। টিআরপির (TRP) সাথে তাল মিলিয়ে চলতে পারলে এই ধারাবাহিক গুলি টিকে যাচ্ছে বছরের পর বছর। আর যদি কোনোভাবে একটুও তাল কাটে তাহলে সাথে সাথে সেটিকে বদ্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই একাধিক ধারাবাহিক শুরুর দুই থেকে চার মাসের মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার নিদর্শন পেয়ে গিয়েছেন দর্শকমহল। একটি ধারাবাহিক যখন শেষ হয় সেই জায়গা পূরণ করতে শুরু হয় নতুন মেগা। ঠিক তেমন করেই বাংলা ধারাবাহিকের একটি অন্যতম চ্যানেল স্টার জলসায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক।
যারা যাচ্ছে এই ধারাবাহিকটির নাম কথা। স্বাভাবিকভাবেই এখন দর্শকদের মাথায় ঘুরছে অনেকগুলো প্রশ্ন। এই ধারাবাহিকে নায়ক নায়িকা হিসেবে কে রয়েছে? কোন প্রোডাকশনের আন্ডারে আসছে এই ধারাবাহিক ইত্যাদি। এই সব কিছুই জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।
এর আগেই দর্শকদের জানানো হয়েছিল বহু দিন ধরে বাংলা টকিজ তার নায়িকার অনুসন্ধান করছিলেন। ইন্দ্রানী থেকে শুরু করে দেবাদৃতা এবং তৃণা সাহার মতন অভিনেত্রীদের লুক সেট হয়েছে। তবে শেষ মুহূর্তে সুস্মিতা দেকেই নায়িকা হিসেবে বেছে নিয়েছে প্রোডাকশন হাউস। তার বিপরীতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে।
জানা গিয়েছে ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক। প্রোডাকশন হাউজ এই ধারাবাহিকের নামই দিয়েছে কথা। ধারাবাহিকের নায়িকার চরিত্রের নাম কথা, তার নাম অনুসারেই ধারাবাহিকটির নাম দেওয়া হয়েছে। তবে যদি এটা চ্যানেল কর্তৃপক্ষের পছন্দ না হয়, তাহলে এটা পরিবর্তিত হতে পারে।





