স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। গত সপ্তাহের টিআরপি তালিকায় এক থেকে পাঁচে নেমে এসেছে এই মেগা। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মিশকা তার সাধ উপলক্ষে অনেক জনকে নেমন্তন্ন করে। সবার সামনে সে প্রমাণ করতে চায় যে, এই বাড়ির লোক তাকে কষ্ট দিচ্ছে। কিন্তু দীপা মুহূর্তের মধ্যে সবটা পাল্টে দেয়। আর এমন ভাবে সব সাজায় যাতে সবাই ভাবতে বাধ্য হয়, তারাই এই সাধের আয়োজন করেছে।
এরপর মিশকা এর প্রতিশোধ নিতে সবাইকে বলে যে সে স্বাভাবিক পদ্ধতিতে মা হয়েছে। দীপা জানত এমন কিছু একটা হতে পারে তাই সবাইকে সেই ডাক্তারের জবানবন্দীর ভিডিওটা দেখিয়ে দেয়। কিন্তু মিশকা সবার সামনে সেটাকে অস্বীকার করে।
এরপর দীপা মিশকাকে বলে তার মিথ্যে আর কোন কাজেই লাগবে না। কারণ এই গোটা পরিবার একসাথে রয়েছে। সূর্য সমস্ত লোকজন তথা মিডিয়ার সামনে বলে, এই বাচ্চাটা যেহেতু সেনগুপ্ত পরিবারের, তাই তাকে গ্রহণ করা হবে কিন্তু মিশকার মতন একজন মিথ্যেবাদী জোচ্চোরকে কখনোই মেনে নেবে না তারা।
এরপর সবাই সেখান থেকে চলে যায়। আর মিশকা নিজের জন্য সাজানো সাধের থালা থেকে খেতে থাকে। অন্যদিকে সূর্য এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে বলে তাদেরকে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। সূর্যর মুখে এমন কথা শুনে চমকে যায় লাবণ্য দীপা।





