শেষের আগে পুরনো আমেজ ফিরে আসছে! মিঠাই রানীর উদ্দেশ্যে উচ্ছে বাবুর গান ‘গুলাবি আঁখে’! ছদ্মবেশে মিঠাই সিদ্ধার্থকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ছে ভক্তরা

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। এই ধারাবাহিক শুরুর প্রথম থেকেই সিদ্ধার্থ এবং মিঠাইয়ের জুটি দর্শকদের অত্যন্ত পছন্দের। সেই সঙ্গে এই ধারাবাহিকের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গল্পের যৌথ পরিবার। তবে বহুদিন হলো সেই যৌথ পরিবারের আনন্দ হাসি ঠাট্টা আর সেভাবে দেখা যাচ্ছিল না পর্দায় যার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছিল দর্শকরা।

মিঠাই ধারাবাহিকের প্রাণ ছিল মিঠাই সিদ্ধার্থের সাথে সাথে পুরো হল্লা পার্টি। তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে একে অপরের সাথে হাসি মজা করা থেকে শুরু করে নানা রকম প্রজেক্ট সবকিছুই টিভির পর্দায় দেখতে দর্শকরা অত্যন্ত পছন্দ করত। রাজিব নন্দা, শ্রী রাতুল, নিপা রুদ্র এই সকলকে একসঙ্গে দেখতে চাইতো মিঠাই ধারাবাহিকের সকল ভক্তরা। একটা সময় টিআরপি তালিকায় ৫৬ বার বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিকটি যে কি পরিমান জনপ্রিয়তা অর্জন করেছে বাংলা টেলিভিশনে তা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু বর্তমানে সেই জনপ্রিয়তায় অনেকটাই ভাটা পড়েছে।

মিঠাই ধারাবাহিক থেকে মিঠাই চলে যাওয়ার পর আর সেভাবে জনপ্রিয়তা ফিরিয়ে আনতে পারেননি নির্মাতারা। এমনকি ভক্তদের অনুরোধে মিঠাইকে ফিরিয়ে আনার পরেও আগের জায়গায় ফিরে যায়নি মিঠাই। তার কারণ হয়তো মিঠাইয়ের চরিত্রের পরিবর্তন এবং এইসব মজা হাসি কমে যাওয়ার ফলে। কিন্তু সম্প্রতি আবার একবার মিঠাইয়ের সেই সব কিছু ফিরে আসছে। প্রতিটা পর্বেই আবার পুরনো মিঠাইয়ের আমেজ ফিরে পাচ্ছে দর্শকরা। যা দেখে বলা যায় যে অত্যন্ত খুশি মিঠাই ভক্তরা যে শেষ হওয়ার আগে হয়তো মিঠাই ধারাবাহিকটি আবার তার আগের জায়গায় ফিরে আসবে।

Bengali television, Mithai, Zee Bangla

প্রসঙ্গত সম্প্রতি কিছু পর্বে দেখা যাচ্ছে সোম এবং তোর্সার সম্পর্কের মাঝে ঢুকে পড়েছে সঙ্গীতা। আর সঙ্গীতার চক্রান্ত থেকে সোমকে বাঁচানোর জন্যই সিদ্ধার্থ সহ গোটা হল্লা পার্টি চেষ্টা করে যাচ্ছে। আগের দিন দেখা গেছে সিদ্ধার্থ যেমন আগে একটা বোর্ডে লিখে তার প্রজেক্ট বোঝাতো সবাইকে ঠিক তেমন ভাবেই সে আবার সঙ্গীতার প্রজেক্টটাও করছে। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিল ভক্তরা কিন্তু আসন্ন একটি পর্বে দেখা গেছে মিঠাই রানী এবং উচ্ছে বাবু আবার একবার ছদ্মবেশ ধরেছে যা দেখে ভক্তদের আনন্দ আর ধরছে না।

Bengali television, Mithai, Zee Bangla

প্রসঙ্গত আগামী পর্বে দেখা গেছে একটা ক্যাফেতে গিয়ে সিদ্ধার্থ মিঠাই রানীর উদ্দেশ্যে গান গাইছে। তারা দুজন ছদ্মবেশে রয়েছে কিন্তু একে অপরের প্রতি ভালোবাসায় যে মুগ্ধ সেটাও দেখা যাচ্ছে তাদের চোখে। আর এই পর্ব দেখতে রীতিমত উৎসাহী ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় সেই পর্বের ছবি ভরে গেছে আর ভক্তরা যে কতটা আবেগপ্রবণ হয়ে পড়ছে আবার একবার সবাইকে একসঙ্গে এত সুন্দর করে দেখতে, তা বলাই বাহুল্য। এবার শুধু দেখার মিঠাই সত্যিই কি চলতি মাসেই শেষ হয়ে যায় নাকি আবার অন্যভাবে অন্যরূপে ফিরে আসে। তবে যার শুরু রয়েছে তার তো শেষও রয়েছে যতই জনপ্রিয় হোক একটা ধারাবাহিক সেটি শেষ একদিন না একদিন হবে।