স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি অনেকটা পড়ে গিয়েছে। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। মিশকাকে জব্দ করার হাতিয়ার পেয়ে গেলো দীপা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী মিশকাকে কোনভাবেই জব্দ করতে পারছে না সূর্য আর দীপা। ঠিক কোনো না কোনভাবে সূর্যের জীবনে একের পর এক সমস্যার সৃষ্টি করে চলেছে সে। নানা রকম অপবাদ দিয়ে সূর্য দীপার জীবনে অতিষ্ঠ করে তুলেছে মিশকা।
এই দিনের পর্বে দেখা যায় উন্মাদ হয়ে উঠেছে মিশকা। সে আর কিছুর পরোয়া করে না। সে যখন জানতে পারে দীপা আর সূর্য এই দেশ ছেড়ে চলে যাবে, আর নিজেকে সামলাতে পারে না মিশকা। এরপর একটা ছুরি তুলে নিয়ে নিজে আ’ত্ম’ঘা’তী হয়।
মিশকা অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে বাঁচানো মুশকিল হয়ে পড়ে। কিন্তু দীপার কলেজের বন্ধু ডাক্তার অর্জুন চক্রবর্তীর সহায়তায় সুস্থ সন্তানের জন্ম দেয় মিশকা। সেখান থেকেই আবার দীপার সাথে যোগাযোগ তৈরি হয় তার পুরনো বন্ধুর। তাদের কলেজে একটি রিইউনিয়ন হয়, এখানে আবার অর্জুনের সাথে কথাবার্তা শুরু হয় দীপার।
আরও পড়ুনঃ ‘আমাদের অভিনয়েই হিট করেছে ইচ্ছে পুতুল!’ দর্শকদের নিয়ে অকপট পর্দার মেঘ-সৌরনীল!
দীপা তার বন্ধু অর্জুনকে তার জীবনের সমস্ত দুঃখের কথা খুলে বলে। অর্জুন দীপাকে খুব ভালো বন্ধু মনে করে তাই তার সমস্ত সমস্যার সমাধান করতে সে উঠে পড়ে লাগে। আর ঠিক করে মিশকাকে জব্দ করে দীপা সূর্যের জীবনে শান্তি ফিরিয়ে দেবে সে। যদি সত্যি এমন কিছু হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?
View this post on Instagram





