গিনি রূপের সর্বোচ্চ শাস্তির দাবি করতেই সবার সামনে তাকে হুমকি দিলো রূপ, কিন্তু এইবার গিনির পাশে রয়েছে মেঘ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। বর্তমানে গিনির পাশে এসে দাড়ালো মেঘ।

বর্তমানে এক কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছে মেঘ আর গিনি। এদিনের পর্বে দেখা যায়, কোর্টের বাইরে দাঁড়িয়ে রয়েছে গিনি। মেঘ এসে গিনিকে বলে এখন যে লড়াইটা সে লড়তে চলেছে তার জন্য অনেক সাহসের দরকার। ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। তখন গিনি বলে সে কিছুতেই হারবে না।

এরপর সেখানে একটি গাড়ি এসে থামে এবং তার ভিতর থেকে বেরিয়ে আসে রূপ এবং তার মার শালিনী। তারা গিনিকে দেখে বুঝতে পারে গিনি আর আগের মতন নেই। রূপের শাস্তির জন্য সে অনেক দুর যেতে পারে। রূপ গিনিকে বলে, এই কোর্ট থেকে বেরিয়ে সে গিনিকে ছাড়বে না। রূপের সাথে পাঙ্গা নেওয়ার ফল ভুগতে হবে তাদের।

এরপর শালিনী বলে, “তোমাকে তো বলেছিলাম আমাকে একটু সময় দাও আমরা ঠিক রূপকে শুধরে নেব। এখনো বলছি তুমি কেসটা তুলে নাও গিনি, রূপ আর কখনো তোমার গায়ে হাত দেবে না।” গিনি শালিনীকে বলে, “আপনার লজ্জা করে না একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এমন ক্ষতি করতে?”

এরপর, রূপ আর শালিনী সেখান থেকে চলে গেলে মেঘ গিনিকে বলে, “তুমি এই লড়াইয়ে শেষ অব্দি আমার পাশে থেকো মেঘ।” তখন মেঘ তাকে বলে, সে কখনো কাউকে লড়াইয়ের মাঝ পথে ফেলে চলে যায় না। তারপরেই শুরু হয় মোকদ্দমা। মেঘ আর গিনি কি পারবে রূপকে শাস্তি দিতে?