জি বাংলার (Zee Bangla) এক অতন্ত্য জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকের গল্প যেমন দর্শকের মন ছুঁয়ে যায়। তেমনই প্রতিটি অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয় দ্বারা দর্শককে বিপুল আনন্দ প্রদান করেছেন। মিঠাই চরিত্রটি দর্শকের কাছে খুব আপন হয়ে উঠেছে। মিঠাই চরিত্রটির হুর হুর ইংরেজি বলা। বিপদে পড়লে গোপালকে স্মরণ করা আর পরিবারের সকলের সঙ্গে হৈ চৈ করে মেতে থাকা।
আর এই চড়াই ও উতরাই-এর মাঝেই গল্পের প্লট বদলে ফেলেছেন নির্মাতারা। প্রথমে মিঠাইয়ের দুর্ঘটনা, মিঠির আগমন, এখন আবার আগমন ঘটেছে মিষ্টি’র। ছোট্ট পুঁচকে মেয়ে। গল্পের খাতিরে সে এখন সিদ্ধার্থ ও মিঠাইয়ের মেয়ে। মিঠাইয়ের প্রত্যাবর্তনের পরেই দর্শকদের কঘে সবটা পরিস্কার হয়ে জেগে। এই মেয়ে মিঠাইকে ‘মা’ বলে ডাকে। অন্যদিকে, সিদ্ধার্থর সঙ্গে তার একটা দারুণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। সিদ্ধার্থকে সে গোপালের প্রসাদ দেয়। আর সিদ্ধার্থ তাকে গোপালের চেইন সমেত একটা লকেট দিয়ে বন্ধুত্ব পাকা করে ফেলে।
তবে ক্যামেরার বাইরে বাস্তব জীবনে মা ও মেয়ের সম্পর্ক কেমন। এবার এই বিষয় নিয়েও খোলাখুলি আলোচনা করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। এই সাক্ষাৎকারের শুরুতে বাচ্চা মেয়েটিকেও দেখা যায়। সে মুখ দিয়ে একটি অন্যরকম আওয়াজ করে বলে যে এই আওয়াজ আর কেউ পারবে না করতে। সে আরো জানায় যে তার ডাকনাম মিঠাই। এছাড়াও তার দাবি মিঠাই দিদি নাকি তাকে সবথেকে বেশি ভালোবাসে। অন্যদিকে অভিনেত্রীর কথায় এই মেয়েটি নাকি সারাক্ষন তার সাথে লেপ্টে থাকে এবং একমাত্র সেই নাকি তার সবথেকে বেশি কাছের। তবে সেটে মা বললেও আদতে মিঠাই দিদি বলে ডাকে এই মেয়েটি।সব মিলিয়ে দুজন যেন দুজনের সবথেকে কাফের বন্ধু হয়ে উঠেছেন।
এবার আসা যাক সিদ্ধার্থের সঙ্গে মিষ্টির সম্পর্ক কেমন সেই প্রশ্নে। রিয়েল লাইফে অর্থাৎ ক্যামেরার পিছনেও সিদ্ধার্থের সঙ্গে মিষ্টি খুবই সাবলীল। ছোটখাটো ভিডিও ক্লিক হোক বা ফটো সব সময় মিষ্টি কে দেখা যায় সিদ্ধার্থের কোলে বসে থাকতে। কিছুদিন আগেই সিদ্ধান্ত পায়ে চোট পায়। সেই সময় একটি ছোট্ট ভিডিও খুব ছড়িয়ে পড়েছিল দর্শকদের মধ্যে। যেখানে দেখা যাচ্ছিল মিষ্টি সিদ্ধার্থের হাত ধরে তাকে সাবধানে সোফায় এনে বসাচ্ছে। অর্থাৎ বাচ্চা হলেও তার এইটুকুনি জ্ঞান আছে যে সিদ্ধার্থ অসুস্থ। এদের দেখে বোঝার উপায় নেই যে এদের আলাপ অভিনয় সূত্রে।

মিষ্টির অভিনয় নিয়ে আর কিছু বলার অপেক্ষা রাখে না। কিছুদিনের মধ্যেই ম্যাজিক করে নিজের অভিব্যক্তি এবং অভিনয় দিয়ে দর্শকদের মনে অনেকখানি জায়গা করে নিয়েছে মিঠাই রানীর মেয়ে মিষ্টি। আর দর্শকদের পাশাপাশি মিঠাই পরিবারের বাকি সদস্য সর্বোপরি মিঠাই সিদ্ধার্থের সঙ্গে একটা ভীষণ মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে তার। সামান্য কিছুদিনের মধ্যে মানুষকে আপন করে নিতে জানে মিষ্টি। এরই প্রমাণ পাওয়া যায় মাঝেমধ্যে কিছু ভিডিও আর ফটোর মাধ্যমে।





